বালু উত্তোলনে দীর্ঘস্থায়ী ক্ষতির হুমকিতে করতোয়া সেতু
সেতুর ৯০০ মিটারের মধ্যে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা থাকার পরও দিন-রাত অবাধে বালু উত্তোলন চলছে। প্রশাসন মৌখিকভাবে সতর্ক করার পর কয়েক দিন বন্ধ থাকার পর পুনরায় শুরু হয় বালু উত্তোলন। পঞ্চগড়ের দেবীগঞ্জের দৃশ্য এটি। উপজেলার পৌরসদরের উপর দিয়ে প্রবহমান করতোয়া নদীর উপর নির্মিত সেতুটির নিকট থেকে এভাবেই প্রকাশ্যে চলছে বালু উত্তোলন।
এর আগে গত ৩ মার্চ উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার দেবাশীষ চন্দ্র কর্মকার এক তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেন, করতোয়া সেতুর এক কিলোমিটারের মধ্যে সেতুর সন্নিকটে এবং নির্দিষ্ট তফসিলের বাইরে বালু উত্তোলন করা হচ্ছে।
সরেজমিন গতকাল রোববার ওই এলাকায় গিয়ে দেখা যায়, প্রায় ১২-১৫ টি ট্রাক্টরে করে সকাল থেকে বিকাল পর্যন্ত বালু পরিবহণ করা হচ্ছে। শুধু দিনের বেলা নয় রাতের বেলাও এখান থেকে বালু পরিবহণের অভিযোগ উঠেছে। সেতুর নিচ দিয়ে প্রতিনিয়ত বালুবাহী ট্রাক্টর যাতায়াতের কারণে সেতুর মাঝ অংশের বেশ কিছু পিলারের মাটি সরে গেছে। এভাবে চলতে থাকলে পিলারগুলো স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এলাকার প্রভাবশালী মহল বালুমহাল ইজারায় যুক্ত থাকায় প্রশাসন কিছু বলছে না বলে অভিযোগ এলাকাবাসীর।
বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী সেতু থেকে এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন করা যাবে না। এইদিকে পঞ্চগড় জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির দেয়া শর্ত অনুযায়ী সেতুর ৯০০ মিটারের মধ্যে বালু উত্তোলন না করার জন্য ইজারাদারদের নির্দেশনা দেওয়া হয়।
এই বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আজ (সোমবার) সরেজমিন গিয়ে সেতুর ৯০০ মিটারের মধ্যে বালু উত্তোলনে জড়িত ব্যক্তিদের সতর্ক করে এসেছি। এরপরও বালু উত্তোলন বন্ধ না হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied