ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নিজের স্ত্রী ও মেয়েদের হত্যার কারণ জানালেন ঘাতক রুবেল


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৯-৫-২০২২ বিকাল ৫:৫০
মানিকগঞ্জের ঘিওরে নিজের স্ত্রী ও দুই মেয়েকে হত্যার দায়ে ঘাতক স্বামী রুবেলকে গ্রেফতার করে ঘিওর থানা পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হলে তিনি নিজের স্ত্রী ও দুই মেয়েকে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন।
 
স্বীকারোক্তিতে রুবেল জানিয়েছেন, তিনি ঋণের কারণে মানুষের চাপ ও পরিবারের লোকজনের অপমান এবং সংসারের চাপের কারণে ঘুমিয়ে থাকা নিজ স্ত্রী ও দুই কন্যাকে প্রথমে মাথার পেছনে আগে থেকেই বাড়ির ফুল বাগানে লুকিয়ে রাখা দৈনন্দিন কাজে ব্যবহৃত দা দিয়ে আঘাত করেন। এরপর বালিশচাপা দেন এবং ওই দা গলায় চালিয়ে জবাই করে হত্যা নিশ্চিত করেন।
 
জবানবন্দি শেষে মানিকগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক জান্নাতুল রাফিন সুলতানা আসাদুজ্জামান রুবেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 
বিষয়টি নিশ্চিত করে শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুরজাহান লাবনী জানান, গত রোববার ভোররাতে ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের আঙ্গারপাড়া এলাকায়  বসতঘর থেকে ৩৫ বছর বয়সী লাভলী আক্তার এবং তার দুই মেয়ে ১৬ বছর বয়সী মেয়ে ছোয়া আক্তার ও ১২ বছর বয়সী কথা আক্তারের মৃদদেহ উদ্ধার করা হয়।
 
এ ঘটনায় সকালে ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে নিহত গৃহবধূ লাভলী আক্তারের স্বামী প্যারামেডিক রুবেলকে আটক করে পুলিশ। পরে পুলিশের কাছে রুবেল নিজের স্ত্রী ও মেয়েদের হত্যার কথা স্বীকার করেন। এরপর তাকে আদালতে তোলা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ