বাঙালি জাতি যতদিন থাকবে ততদিন রবীন্দ্রনাথ থাকবেন চির ভাস্মর : মাহবুব-উল আলম হানিফ
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন সৃষ্টিশীল। একজন মানুষ একজন সৃষ্টিশীল সাহিত্যিক তার সৃষ্টির ১০০ বছর পর মানুষ কিভাবে ভাববে সেটা তিনি সে সময় ১৪০০ সাল কবিতায় লিখে গেছেন। আজকে শতবর্ষ পরেও রবীন্দ্রনাথের সৃষ্টি আমাদের কাছে এখনো মনে হয় যে অমর হিসেবে আছে এবং এই বাঙালি জাতি যতদিন থাকবে, বাংলা ভাষার মানুষ যতদিন থাকবে, ততদিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সারাবিশ্বের বাঙালির হৃদয়ে থাকবেন চির অমর, চির ভাস্মর।
গতকাল সোমবার (৯ মে) বিকেলে পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় পর্যায়ে বিশ্বকবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে তিন দিনব্যপী জাতীয় অনুষ্ঠানের দ্বিতীয় দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি, পুলিশ সুপার খাইরুল আলম, জেলা পরিষদের প্রশাসক হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আসগর আলী, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লব। স্মারক বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আজিজুল হক।
আলোচক ছিলেন- বিশিষ্ট লেখক ও গবেষক অ্যাড. লালিম হক, কবি ও সাহিত্যিক আলমারা জুঁই। স্বাগত বক্তব্য রাখেন বিতান কুমার মণ্ডল।
প্রধান অতিথির বক্তব্যে জননেতা মাহবুব-উল আলম হানিফ এমপি আরো বলেন, রবীন্দ্রনাথ বাঙালির গৌরব। বাংলা সাহিত্যের গৌরব। তিনি একাধারে কবি, লেখক, গল্পকার, নাট্যকার, চিত্রকর, সমাজ সংস্কারক। কবিগুরু ৮ বছর থেকে লেখা শুরু করেছেন, যা ৮০ বছর পর্যন্ত অব্যাহত ছিল। তাঁর হাতে আঁকা ২ হাজারেরও বেশি চিত্র রয়েছে, যা ওই সময়ের সবচেয়ে বেশি চিত্র। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ শাসকদের গুলিতে পাঞ্জাবের গণহত্যার প্রতিবাদে নাইট উপাধি প্রত্যাখান করেছিলেন।
আলোচনা শেষে রবীন্দ্রসংগীত, কবিতা আবৃত্তি, দলীয় নৃত্য ও রবীন্দ্রনাথের লেখা নাটক পরিবেশন করেন রবীন্দ্র শিল্পীরা।
এদিকে, তিন দিনের এই জন্ম উৎসবকে ঘিরে রবীন্দ্রপ্রেমী ও দর্শনার্থীদের ভিড়ে মুখর এখন কুঠিবাড়ি প্রাঙ্গণ। করোনার কারণে গত দুই বছর এই অনুষ্ঠান না হওয়ায় এবারকার আয়োজনকে ঘিরে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানমালার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও গ্রামীণ মেলা চলছে। আর এই উৎসবকে নির্বিঘ্ন করতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।
উল্লেখ্য, জমিদারি দেখাশোনার জন্য ১৮৯১ সালে প্রথম এই কুঠিবাড়ীতে আসেন রবীন্দ্রনাথ ঠাকুর। নিরিবিলি পরিবেশ, জমিদারি আর ব্যবসার কারণে বারবার কুষ্টিয়ার এই কুঠিবাড়িতে ফিরে আসতেন তিনি। নিভৃত বাংলার প্রত্যন্ত অঞ্চল কুষ্টিয়ার শিলাইদহে কবির জীবনের বেশকিছু মূল্যবান সময় কেটেছে। এখানে বসে রচিত গীতাঞ্জলি কাব্যই রবীন্দ্রনাথকে এনে দিয়েছে নোবেল পুরস্কার আর বিশ্বকবির মর্যাদা। এছাড়াও তিনি এখানে বসেই আমাদের জাতীয় সঙ্গীতসহ অসংখ্য কালজয়ী সাহিত্য রচনা করেছেন। কুঠিবাড়িতে সংরক্ষণ আছে সেসব দিনের নানা স্মৃতি।
এমএসএম / জামান
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা
পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি
Link Copied