ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পটিয়ায় ১৬ কেজি ওজনের কষ্টিপাথরসহ গ্রেফতার ২


মোরশেদ আলম, পটিয়া photo মোরশেদ আলম, পটিয়া
প্রকাশিত: ২৪-৬-২০২১ দুপুর ৩:৪৩

চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাটের উত্তর সমুরা এলাকা থেকে ১৬ কেজি ওজনের কষ্টিপাথরসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)-৭। বৃহস্পতিবার (২৪ জুন) গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পটিয়া থানায় মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করে পুলিশ। পরে আদালত তাদের জেলে পাঠানোর নির্দেশ দেয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ধলঘাট ইউনিয়নের উত্তর সমুরা গ্রামের মৃত আহমদ মিয়ার ছেলে মোহাম্মদ গিয়াস উদ্দিন (৪৪) ‍এবং একই উপজেলার উত্তর ভূর্ষি গ্রামের আবু তাহেরের ছেলে মোহাম্মদ শাহ আলম (৩২)। কষ্টিপাথরটির বাজারমূল্য আনুমানিক ৬০ লাখ টাকা। মূল্যবান এ পাথরটি বল আকৃতির।

‍এর আগে বুধবার (২৩ জুন) বিকেলে র‌্যাব-৭-এর একটি দল উপজেলার ধলঘাট ইউনিয়নের উত্তর সমুরা গ্রামের শীর্ষ ইয়াবা কারবারি জহির মল্লের ঘরে অভিযান চালায়। র‌্যাবের অভিযান টের পেয়ে কৌশলে পালিয়ে যায় জহির মল্ল। এর আগেও পুলিশ বেশ কয়েকবার জহির মল্লের ঘরে অভিযান চালালেও পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায় সে। পরে জহির মল্লের বসতঘরের দক্ষিণ পাশের নিচতলা থেকে এ দামি কষ্টিপাথরটি উদ্ধার করা হয়। এ সময় জহির মল্লের ভাই গিয়াস উদ্দিনসহ দুজনকে আটক করে র‌্যাব। জহির মল্লের প্রতি পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি থাকা সত্ত্বেও দিব্যি ইয়াবা পাচারসহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা পরিচালনা করে আসছে।  

পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, র‌্যাবের অভিযানে ১৬ কেজি ওজনের একটি কষ্টিপাথর উদ্ধার করা হয়। ৬০ লাখ টাকা দামের এ কষ্টিপাথরসহ দুই পাচারকারীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদের জেলে পাঠানোর নির্দেশ দেয়।

ওসি রেজাউল আরো জানান, জহির মল্ল একজন শীর্ষ ইয়াবা কারবারি। তার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগে মামলা রয়েছে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে মাদক কারবার পরিচালনা করে আসছে।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন