সৌদি আরবের নতুন পর্যটন দূত মেসি
লিওনেল মেসিকে নিজেদের পর্যটনশিল্পের শুভেচ্ছা দূত হিসেবে ঘোষণা করেছে সৌদি আরব। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে মেসি জেদ্দা পৌঁছান। তাকে স্থানীয় ঐতিহ্যে বরণ করে নেয়া হয়। দেশটির হাজার বছরের পুরোনো ঐতিহ্যকে বিশ্বের সামনে তুলে ধরতে বিভিন্ন ক্যাম্পেইন ও প্রচারণায় অংশ নেবেন আর্জেন্টিনার অধিনায়ক। সে উদ্দেশ্যেই জেদ্দা গেছেন তিনি।
সৌদি পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিব এক টুইট বার্তায় লেখেন, 'সৌদি আরবে লিওনেল মেসিকে স্বাগত জানাতে পেরে আনন্দিত। এটি মেসির প্রথম সৌদি আরব সফর নয়। নিশ্চিতভাবে এটি তার শেষ সফরও নয়।'
ফুটবল ক্লাব আল-হিলাল এবং সৌদি জাতীয় দলের ফরোয়ার্ড সামি আল-জাবের বলেছেন, মেসিকে সৌদি পর্যটনের শুভেচ্ছাদূত হিসাবে যুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োচিত পদক্ষেপ, যা বর্তমানে খেলাধুলার ক্ষেত্রে সৌদি আরবের অবস্থানকে অত্যন্ত ইতিবাচক হিসেবে উপস্থাপিত করবে।
গত বছর অবশ্য এ ধরনের একটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন মেসি। সৌদি আরবের পর্যটন বোর্ডের প্রচারে অংশ নিতে তৎকালীন বার্সা অধিনায়ককে বড় অঙ্কের প্রস্তাব দিয়েছিল সৌদি আরব। তবে কী কারণে মেসি প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছিলেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এমএসএম / এমএসএম
ছিটকে গেলেন নিউজিল্যান্ড অধিনায়ক, টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
বিশ্বকাপের আগে নেদারল্যান্ডসে চোটের ধাক্কা
এনজোর গোলে এফএ কাপের ফাইনালে চেলসি
লারার মতো করে সূর্যবংশীকে তৈরির পরামর্শ ব্র্যাথওয়েটের
বাংলাদেশের মতো দলকে হারালে বোনাস নেই, হারলে শাস্তি
ফরম্যাট বদলাতেই ব্যাটিং অর্ডারে পরিবর্তন, সমস্যা দেখেন না লিটন
‘এভাবে আন্তর্জাতিক ক্রিকেটে কাউকে বল করতে দেখিনি’
বাংলাদেশের ২ তারকা ক্রিকেটারকে আইসিসির শাস্তি
সোবহানার ফিফটিতে দুইশ ছাড়ানো সংগ্রহ পেল বাংলাদেশ
এবার ব্যাটিংয়ের সবচেয়ে ভালো পরিবেশ পেয়েছি : কোহলি
খেলতে খেলতে মাঠেই প্রাণ হারালেন ফুটবলার
ইরানের পরিবর্তে ইতালিকে ফুটবল বিশ্বকাপে খেলার প্রস্তাব, যা বলছে দেশটি