জয়পুরহাটে ৪ বছরের শিশু দেবরকে হত্যা করল ভাবি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সাতনা গ্রামে শিশু দেবর আব্দুল্যাহ লাবিবকে (৪) শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে তার আপন ভাবি রিমা খাতুনের (১৮) বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ রিমা খাতুনকে আটক করেছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, জাহের আলীর দুই ছেলে মেস্তাউল ও লাবিব। মেস্তাউলের স্ত্রী রিমা খাতুন বিয়ের পর থেকে প্রায়ই শ্বশুর-শাশুড়ির সাথে ঝগড়া-বিবাদে লেগে থাকত। ফলে বাধ্য হয়ে জাহের আলী তার বড় ছেলে মেস্তাউলকে ভিন্ন বাড়ি করে দেন।
ঘটনার দিন সকালে জাহের আলী তার বড় ছেলে মেস্তাউলকে সঙ্গে নিয়ে মাঠে ধান কাটার জন্য যান। এই সুযোগে পূর্বপরিকল্পনায় ভাবি রিমা খাতুন তার একমাত্র দেবরকে ভাত খাওয়ানোর কথা বলে নিজ বাড়িতে নিয়ে যায়। ভাত খাওয়ানোর পর রিমা শ্বাস রোধ করে লাবিবকে হত্যার পর নিজ ঘরের ভেতরে লেপ দিয়ে ঢেকে রাখে। পরে রিমার শাশুড়ি তার শিশু ছেলেকে নিয়ে যাওয়ার জন্য বড় ছেলে মেস্তাউলের বাড়িতে আসে। বড় ছেলের বাড়িতে না পেয়ে শিশু লাবিবকে খুঁজতে থাকে তার মা। একপর্যায়ে লাবিবের লাশ ঘরের ভেতর থেকে উদ্ধার করা হয়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব ঘটনা নিশ্চিত করে জানান, রিমা তার দেবর লাবিবকে শ্বাসরোধ করে হত্যার কথা জানালে পুলিশ তাকে আটক করে। লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
পাঁচবিবি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ইশতিয়াক আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’