ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শাহজাদপুরে ৭ দিনে ১৪ জনের করোনা শনাক্ত : মৃত্যু ১


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ২৪-৬-২০২১ দুপুর ৩:৫৭

বিশ্বজুড়ে করোনা প্র‍াদুর্ভাবের দ্বিতীয় ডেউয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে প্রতিদিন  মৃত্যু ও আক্রান্তের নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। আমাদের দেশেও গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েই চেলেছে। এ অবস্থায় দেশের বেশ কয়েকটি জেলাকে কঠোর লকডাউনের আওতায় আনা হয়েছে। এমনকি রাজধানী ঢাকার সাথে সড়ক ও নৌ যোগাযোগ বিচ্ছিন্ন করে ঢাকায় প্রবেশ ও বাইরে যাওয়া কঠোরভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলাতেও লাগতে শুরু করেছে। গত এক সপ্তাহে (১৬ থেকে ২২ জুন) কোভিড-১৯ ভাইরাসে শনাক্তের সংখ্যা ১৪ জন। এ সময় নমুনা পরীক্ষা করা হয়েছে ১১৮ জনের। তথ্যটি নিশ্চিত করেছেন শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ কাবেরী বন্যা।

শাহজাদপুরে করোনা ভাইরাসে আক্রান্তদের তথ্য বিশ্লেষণ করে জানা যায়, পৌর শহরের পুকুরপাড় গ্রামের ২ জন, চালা শাহজাদপুরে ১ জন, ডাকবাংলো পাড়ায় ১ জন, রূপবাটি ইউনিয়নে ৪ জন, পোতাজিয়া ইউনিয়নে ৩ জন, নরিনা ইউনিয়নে ১ জন, হাবিবুল্লাহনগর ইউনিয়নে ১ জন ও বেলতৈল ইউনিয়নে ১ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে চালা শাহজাদপুর গ্রামের বলরাম সাহা ২৩ জুন মৃত্যুবরণ করেছেন। বলারাম সাহার ছেলে বগুড়ায় কোভিড পরীক্ষায় পজিটিভ রিপোর্ট এসেছে বলে জানা গেছে।

শাহজাদপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম খান জানান, জনসাধারণ যদি এখনো সচেতন না হয় তাহলে পরবর্তী দিনগুলোতে এ সংখ্যা আরো বৃদ্ধি পাবে। তিনি সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলা, মাস্ক পরিধান করা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিতের পরামর্শ দেন।

এমএসএম / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা