ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

উল্লাপাড়ায় সয়াবিন তেল মজুদ রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ১০-৫-২০২২ বিকাল ৫:৫৭
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় সয়াবিন তেল মজুদ, উচ্চ মূল্য নেওয়া, সয়াবিনের সঙ্গে অন্য পণ্য ক্রয় করতে বাধ্য করার অভিযোগে তিন ব্যাবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মজুদ করা প্রায় ১ হাজার লিটার সয়াবিন তেল নায্যমূল্যে খোলাবাজে বিক্রি করা হয়।
 
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সলঙ্গা থানার পাচলিয়া বাজারে এই অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অতিরিক্ত মুনাফার লোভে সয়াবিন তেল মজুদ রাখা হয়েছে এমন অভিযোগে মঙ্গলবার সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাচলিয়া বাজারের সততা স্টোরে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
 
এ সময় মজুদ করা অবস্থায় প্রায় ৫ হাজার লিটার খোলা সয়াবিন তেল ও প্রায় ১ হাজার লিটার বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়। এসময় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় ও খোলা বাজারে জব্দ করা সয়াবিন তেল বিক্রি করা হয়। একই বাজারের সাহা স্টোর ও সিয়াম স্টোরে সয়াবিন তেল মজুদ ও তেলের সঙ্গে অন্যান্য পণ্য কিনতে বাধ্য করার অভিযোগে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে পরিবেশবাদী সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জাতি সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীর মানবাধিকার বিষয়ক বিষয়ে ভ্রান্ত ধারণা সচেতনতা কতটুকু অগ্রগতি

বারহাট্টায় বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় আটক ২

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে