ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বিয়ের ৪৫ দিনের মাথায় নববধুর ঝুলন্ত লাশ উদ্ধার


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০-৫-২০২২ বিকাল ৬:৮
বগুড়ার শেরপুর উপজেলায় বিয়েতে দেওয়া হাতের মেহেদি মুছে না যেতেই ৪৫ দিনের মাথায় নববধূর তানিয়া আক্তারের (১৮)  ঝুলন্ত লাশ উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ। তানিয়া আক্তার মির্জাপুর ইউনিয়নের বিরইল গ্রামের রবিউল ইসলামের স্ত্রী। আজ মঙ্গলবার (১০ মে) দুপুর ৩টায় বিরইল পশ্চিমপাড়া কাটারপোল গ্রামে এ ঘটনা ঘটে।
 
সরেজমিনে যেয়ে জানা যায় স্বামী গত ৩দিন আগে কাজের  সন্ধানে ঢাকা গিয়েছে। শ্বশুর-শাশুরিকে নিয়ে সকালে খাবার খেয়ে শ্বশুর জমিতে কাজ করতে যায় এবং শাশুড়ি শাহারবানু ছাগল চড়াতে যায়। দুপুর সাড়ে বারোটায় বৃষ্টির সময় ছাগল নিয়ে শাশুড়ী বাড়িতে আসে। এসময় ছেলের বউকে দেখতে না পেয়ে ডাকাডাকি করে। কোথাও সারা না পেয়ে ঘরের দরজা বন্ধ দেখে ধাক্কা দিলে তীরের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। গৃহবধূর ঝুলন্ত লাশ দেখে চিৎকার করে তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে নববধূ তানিয়া আক্তার এর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী । এ বিষয়ে মির্জাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার জাবেদ আলী সরকার জানান, নিহত তানিয়ার শ্বশুর ফজলার রহমান আমাকে ফোন দিয়ে তার তার পুত্রবধু আত্মহত্যা করেছে বলে জানায়।
নিহত তানিয়ার শশুর ফজলার রহমান জানান, সকালবেলা আমরা খাওয়া-দাওয়া করে আমি বাহিরে কাজে গিয়েছি। দুপুরে আমার স্ত্রী জানায় আমাদের পুত্রবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ বিষয়ে শেরপুর থানার এসআই হাসান আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান