ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

স্বস্তির জয়ে শিরোপার লড়াই জমিয়ে রাখল লিভারপুল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-৫-২০২২ দুপুর ১২:২৫

ম্যানচেস্টার সিটির সমান ৩৫ ম্যাচ খেলে ৩ পয়েন্ট পিছিয়ে ছিল লিভারপুল। শিরোপার দৌড়ে টিকে থাকতে মঙ্গলবার রাতে অ্যাস্টন ভিলার বিপক্ষে জয় গুরুত্বপূর্ণ ছিল ইয়ুর্গেন ক্লপের দলের জন্য। এ ম্যাচে পিছিয়ে পড়েও ১-২ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছেড়েছে দ্য রেডস। এই জয়ের ফলে সিটির সঙ্গে শিরোপার লড়াই জমিয়ে রাখল লিভারপুল।

এ জয়ে ১ ম্যাচ বেশি খেলে শীর্ষে থাকা সিটির সমান ৮৬ পয়েন্ট লিভারপুলের। শিরোপা জিততে নিজেদের বাকি দুই ম্যাচ জয়ের লক্ষ্যের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে সিটির বাকি ৩ ম্যাচের ফলাফলে দিকে।

নিজেদের ঘরের মাঠে খেলা শুরুর তিন মিনিটেই এগিয়ে যায় স্টিভেন জেরার্ডের দল। লুকাস দিনিয়ের ক্রসে লুইসের হেড ফেরালেও গ্লাভসে জমাতে পারেননি লিভারপুলের গোলরক্ষক আলিসন। আলগা বল ফিরতি শটে জালে উড়িয়ে উচ্ছ্বাসে ভাসেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুইস।

পিছিয়ে পড়ার ধাক্কা অবশ্য দ্রুতই সামলে নেয় লিভারপুল। ফ্রি-কিক থেকে আসা বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের বক্সের মধ্যে গোলমাল বাঁধিয়ে ফেলেন অ্যাস্টন ভিলার টাইরন মিংস ও মারভেলাস নাকামবা। জটলার মধ্যে বল পেয়ে গোলবারে শট নেন ভার্জিল ফন ডাইক। ডাচ এই ডিফেন্ডার নিচু ক্রস বাড়ান ছোট ডি-বক্সে। নিখুঁত টোকায় সুযোগ কাজে লাগান মাতিপ।

১-১ গোলে সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের ফিরে ম্যাচের ৬৫তম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। মাঝমাঠ থেকে সতীর্থের লং পাস ধরে বক্সে আড়াআড়ি ক্রস বাড়ান দিয়াস, ফ্লিক হেডে জাল খুঁজে নেন মানে। ৭২তম মিনিটে দিয়াসকে তুলে সালাহকে নামান ক্লপ। লিভারপুলের আক্রমণের গতি বাড়ে। কিন্তু গোলের ব্যবধান আর বাড়েনি। নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো দল গোলের দেখা না পেলে ১-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

এমএসএম / এমএসএম

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ