ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

প্রেমিকের সঙ্গে জাহ্নবির অন্তরঙ্গ ছবি ভাইরাল


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১-৫-২০২২ দুপুর ৩:৪১

বলিউডের এ প্রজন্মের তারকা জাহ্নবি কাপুর। তার মা ছিলেন রূপের রানি খ্যাত শ্রীদেবী। মায়ের পথ ধরে তিনিও এসেছেন রুপালি ভুবনে। আর গড়ে নিচ্ছেন নিজের ভুবন। ইতোমধ্যে গ্ল্যামার ও অভিনয় দক্ষতায় নিজেকে প্রমাণ করেছেন জাহ্নবি।

পেশাগত কাজের পাশাপাশি জাহ্নবির ব্যক্তিগত জীবন নিয়েও এখন সমান চর্চা হয়। গুঞ্জন শোনা যায়, প্রেম করছেন তিনি। ওরহান আওয়াত্রামানি নামের এক যুবকের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক।

এবার সেই প্রেমিকের সঙ্গে জাহ্নবির ঘনিষ্ঠ ছবি ভাইরাল হয়েছে। ছবিগুলোতে দেখা গেছে, হলুদ বডিকোন ড্রেস পরেছেন অভিনেত্রী। পিঠখোলা সেই পোশাকের দৌড় উরু পর্যন্ত। বাকিটা অনাবৃত। জাহ্নবির শরীরি আবেদন অনায়াসে ধরা পড়েছে ক্যামেরায়।

ছবিতে প্রেমিক ওরহানকে জাপটে ধরে আছেন জাহ্নবি। বোঝা যাচ্ছে, রাতভর পার্টি করেছেন তারা। পার্টির ফাঁকেই প্রেমিকের বাহুডোরে বন্দি হন অভিনেত্রী।এর আগেও ওরহানের সঙ্গে জাহ্নবির প্রেম নিয়ে চর্চা হয়েছে। তবে এরকম সরাসরি ঘনিষ্ঠ রূপে দেখা যায়নি তাদের। এবার যেন গুঞ্জনকে পূর্ণতা দিয়েছেন তারা।

ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, ওরহান পেশায় একজন সমাজকর্মী। ইনফ্লুয়েন্সার হিসেবেও কাজ করেন তিনি। বলিউডের অন্দরে তার নিত্য যাতায়াত রয়েছে। একসময় সারা আলি খানের সঙ্গেও তার সম্পর্ক ছিল বলে শোনা যায়।

অন্যদিকে জাহ্নবি এর আগে অক্ষত রঞ্জন নামের এক যুবকের সঙ্গে সম্পর্কে ছিলেন। তবে সেই সম্পর্ক ভেঙে গেছে। এখন তাই ওরহানের সঙ্গেই একান্ত সময়গুলো ভাগ করে নিচ্ছেন অভিনেত্রী।

এমএসএম / এমএসএম

বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্বে তালহা জুবায়ের

টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত হৃদয়, জানালেন কোচ

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ