কমলগঞ্জে কলেজ ছাত্রকে নির্যাতন করলেন বহিষ্কৃত যুবলীগ নেতা
কমলগঞ্জের আদমপুরে রাস্তা থেকে তুলে নিজ বাড়িতে নিয়ে মাসুক পারভেজ ইমন নামে মৌলভীবাজার সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রকে বেদড়ক পেটানোর অভিযোগ উঠেছে আনোয়ার হোসেন নামের বহিষ্কৃত স্থাবীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে। নির্যাতনে গুরুতর আহত কলেজ ছাত্র ইমন বর্তমানে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনকারী আনোয়ার হোসেন স্থানীয় আদমপুর ইউনিয়ন যুবলীগের বস্কিৃত সভাপতি। তার বাড়ি উত্তরভাগ গ্রামে। আহত কলেজ ছাত্র ইমন একই ইউনিয়নের মধ্যভাগ গ্রামের কবির আহমেদের ছেলে।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন কলেজ ছাত্র ইমন অভিযোগ করে বলেন, সম্প্রতি তার মামা বিদেশ থেকে দেশে ফিরেন। মঙ্গলবার রাতে মামার বাড়িতে যাবার পথে উত্তরভাগ এলাকার রাস্তা থেকে আনোয়ার হোসেনের নেতৃত্বে তার ভাতিজা রুবেল আহমেদ, শালা জবলু মিয়া ও মুন্না মিয়া তাকে জোর পূর্বক ধরে আনোয়ারের বাড়িতে নিয়ে আটকিয়ে বেদড়ক পেটায়। পরে তার বাবাকে খবর দিয়ে রক্তাক্ত জখম অবস্থায় তাকে তার বাবার কাছে হস্তান্তর করে। পরে পরিবার সদস্যরা তাকে নিয়ে কমলগঞ্জ থানায় গিয়ে থানা পুলিশকে অবহিত করে রাতেই কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হামলাকারীরা তাকে পেটানোর সময় তার কাছ থেকে নগদ টাকা ও মুঠোফোন লুটে নেয়।
আহত কলেজ ছাত্রের মামা প্রবাসী মোস্তাকার হোসেন বলেন, ভাগ্নের জখম গুরুতর। তাকে বুধবার বিকেলেই মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হবে। চিকিৎসা শেষে থানায় লিখিত অভিযোগ করা হবে। তবে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বহিস্কৃত যুবলীগ নেতা আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন,কলেজ ছাত্র ইমন প্রায় সময় তাদের বাড়ির সামনে এসে তার কলেজ পড়ুয়া মেয়েকে ইভটিজিং করে। এ নিয়ে এর আগেও ছেলের বাবার কাছে তিনি বিচার প্রার্থী হয়েছিল। মঙ্গলবার রাতে সে তার বাড়ির সামনে এসে বাহির থেকে মেয়েটিকে নানাভাবে ঝালাতন করছিল। তখন তিনি তাকে ধরে বাড়িতে নিয়ে যান। পরে তার বাবাকে ডেকে এনে তার কাছে তাকে বুঝিয়ে দেন। পরে হয়তো তার বাবাসহ পরিবার সদস্যরা তাকে শাসন করতে গিয়ে মারধর করেছেন। মোবাইলফোনে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি আহত কলেজ ছাত্রের বাবা কবির আহমেদের সাথে কথা বলিয়ে দেন। এসময় আহত কলেজ ছাত্রের বাবা তার ছেলেকে মারধরের কথা শিকার করে বলেন, নির্যাতনকারী তাকে তার বাড়িতে ডেকে এনে বিষয়টি স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে নিষ্পত্তি করার কথা বলেন। তিনি এ ঘটনার বিচার দাবী করেন।
স্থানীয় আদমপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদাল হোসেন আহত কলেজ ছাত্র একজন ইভটিজার দাবি করে বলেন, সামাজিকভাবে তিনি বিষয়টি নিষ্পত্তি করে দিবেন বলে সাংবাদিকদের জানান। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান ঘটনা জেনেছেন উল্লেখ করে বলেন, এ বিষয়ে বুধবার বিকাল ৪ টা পর্যন্ত থানায় কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ করা হলে দ্রত সময়ের মধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
অপরাজনীতি ও মিথ্যাচারের বিরুদ্ধে সাভারে ঢাকা জেলা যুবদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ
দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত
শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ
সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক
ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার
৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার
বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা
পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র্যালি ও বৃক্ষরোপণ
চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত
তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস
হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত
চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা
মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত
Link Copied