ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

শ্রীমঙ্গলে ৩ সিএনজি চোর আটক


তানভীর ইসলাম, শ্রীমঙ্গল photo তানভীর ইসলাম, শ্রীমঙ্গল
প্রকাশিত: ১১-৫-২০২২ বিকাল ৫:৪৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দিনে-দুপুরে সিএনজি চালিত অটোরিকশা ছিনতাইকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আটককৃতরা হলেন,সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পাইকাপন গ্রামের আব্দুল হাই এর ছেছে মো: জমির হোসেন (২০),সিলেট জেলার জালালাবাদ উপজেলার কুমারগাও এলাকার রফিক আহমেদের ছেলে দীন ইসলাম সাগর(২৫) ও দক্ষিণ সুরমার হিলু রাজীবাড়ি এলাকার জহুর উদ্দিনের ছেলে বোরহার উদ্দীন (২৫)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,বুধবার(১১ মে) সকাল ১০:৩০ টার দিকে শ্রীমঙ্গল গদার বাজার হতে সরকার বাজার যাওযার উদ্দেশ্যে ২০০ টাকা দিয়ে তিনজন সিএনজি অটোরিকশা ভাড়া করেন।পরে যাওয়ার পথে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ২সং ভূনবীর রুস্তমপুরে আইয়ুব আলী ফিলিং স্টেশন এর সামনে পৌঁছালে ছিনতাইকারীরা মিলে চালককে সিএনজি থামাতে বলে পরে গাড়ি থামালে চাবি কেড়ে নেওয়ার চেষ্টা করে। চাবি দিতে না চাইলে ছিনতাইকারীরা চালকের মুখমন্ডলে ও শরীরের অন্যান্য অংশে আঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চালক মো: জাফর মিয়ার চিৎকার শুনে পাম্পের লোকজন ও স্থানীয় জনগণ ছুটে এসে চালক ও সিএনজি অটোরিক্সা উদ্বার করে ছিনতাইকারীদের আটক করে গণপিটুনি দেয়।তাৎক্ষণিক খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ও সাতগাঁও হাইওয়ে থানা পুলিশ ফোর্স উপস্থিত হয়ে তাদেরকে আটক করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে সাতগাঁও হাইওয়ে থানায় নিয়ে আসেন।

সাতগাঁও হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইব্রাহীম জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছাই।উদ্ধারকৃত সিএনজি অটোরিকশা ও ছিনতাইকারীদের আটক করে থানায় নিয়ে আসি।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম

মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?

বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা

লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র‍্যালি-মানববন্ধন

নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার

ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক

কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

ভূরুঙ্গামারীতে তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে

গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত

‎লালপুর গ্রামের রাস্তায় জলবদ্ধতা নিরসনে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী