চরফ্যাশনে নবনির্বাচিত মেম্বারের তাণ্ডব : পরাজিত প্রার্থীর কর্মীদের ওপর হামলা-লুটপাট
ভোলার চরফ্যাশনের এওয়াজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ৩নং ওয়ার্ডের পরাজিত মেম্বার প্রার্থী জোবায়ের স্বপন সিকদারের কর্মী-সমর্থকদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং ভাংচুরের ঘটনা ঘটেছে। এসব হামলার ঘটনায় পরাজিত প্রার্থীর ৫০ কর্মী-সমর্থক আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর তিনজনকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। বুধবার (২৩ জুন) রাতে পৃথক পৃথক হামলার এ ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন মাইন উদ্দিন জানান, পরাজিত প্রার্থী জোবায়ের স্বপন সিকদারের কর্মী মামুনের সাথে বিজয়ী প্রার্থী শাহ আলম হাওলাদারের কর্মী কবির হোসেনের কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র বিজয়ী মেম্বার প্রার্থী শাহ আলম হাওলাদারের নেতৃত্বে গ্রামে গ্রামে প্রতিপক্ষের কর্মী-সমর্থকদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর ও লুট চালানো হয়।
স্থানীয়রা জানান, বুধবার রাত ৮টার পর দেশীয় অস্ত্রে সাজ্জিত কর্মীদের নিয়ে বিজয়ী মেম্বার প্রার্থীর নেতৃত্বে হামলার শিকার হয়েছে জাহের মাঝির বাড়ি, ইসমাইল কাজীর বাড়ি, শাহজাহান কাজীর বাড়ি, ফারুক মাঝির বাড়ি এবং মাইনুদ্দিন কাজীর মুদি দোকান। হামলাকারীরা এসব বাড়ি ও দোকানে ভাংচুর ও লুটপাট করে এবং বাড়ি ও দোকানের লোকজনকে বেধড়ক মারধর করে। এ হামলায় হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ও নারী-শিশুসহ ৫০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় শাহজাহান কাজী, মাইনউদ্দিন ও আবদুল্লাহকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন শাহজাহান কাজী জানান, হামলার খবর পেয়ে শশীভূষণ থানা পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।
অভিযুক্ত মেম্বার শাহ আলম হাওলাদার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
শশীভূষণ থানার ওসি রফিকুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে। অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি
রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক
গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত
কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন
শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা
রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ
জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ
রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত
শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু
রাতের মিছিল ঘিরে যশোরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯
লাকসামে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
Link Copied