দৌলতপুরে জাসদ যুবজোটের সাধারণ সম্পাদকে কুপিয়ে হত্যা
গতকাল বুধবার (১১ মে) রাত ১১টার দিকে আল্লারদর্গা বয়েন মোড়ে সন্ত্রাসী টোকেন চৌধুরী ও সেলিম চৌধুরীর নেতৃত্বে হামলা চালিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জাসদ জাতীয় যুবজোটের সাধারণ সম্পাদক মাহবুব খান সালামের হাত-পায়ের রগ কেটে ও হাতুড়িপেটা করে মারাত্মক রক্তাক্ত জখম করা হয়। এ সময় সালামের আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসী টোকেন চৌধুরী, সেলিম চৌধুরী ও তার সহযোগীরা পালিয়ে যায়।
এছাড়াও জাসদ জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক মাহবুব খান সালাম এর সাথে থাকা মামুন ও আরেকজনকে ছুরিকাঘাতে গুরুতর জখম করে। স্থানীয়রা মারাত্মক জখম অবস্থায় সালামকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টা ২০ মিনিটে দৌলতপুর মাহবুব খান সালাম মৃত্যুবরণ করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, দৌলতপুর উপজেলা জাসদ জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক মাহবুব খান সালামের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ও হাত-পায়ের সমস্ত রগ কেটে ফেলা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা অহত মামুন জানান, দৌলতপুর উপজেলা জাসদ জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক মাহবুব খান সালাম, মামুন ও আরো একজন ভ্যানযোগে আল্লার দরগা বয়ান মোড়ে পৌঁছলে সন্ত্রাসী আলীরাজ ভ্যান থেকে জোর করে নামিয়ে নিয়ে পূর্বে থেকে ওতপেতে থাকা সন্ত্রাসী টোকেন, সেলিম চৌধুরী, বাদশা, বকুল, মাসুম, জামাত চোর, রাজা, রেজু, রাজিব, শাহীনসহ ২০-২৫ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিতে সালামের ওপর হামলা করে হাত-পায়ের রগ কেটে গুরুতর রক্তাক্ত জখম করে। এ সময় সালামের সহযোগী মামু্ন ও আরো একজনকেও রক্তাক্ত জখম করে।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এ ঘটনায় দৌলতপুর উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এমএসএম / জামান
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের
সাভারের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া
Link Copied