ঢাকা বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

দিশেহারা ব্যবসায়ীরা

ডিলারদের পাওনা বুঝিয়ে না দিয়েই ইউনিভার্সাল ফুড বন্ধের ঘোষণা


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১২-৫-২০২২ দুপুর ১১:৫৭

সারাদেশে ছড়িয়ে থাকা ডিলারদের পাওনা কোটি কোটি টাকা পরিশোধ না করেই পাবনার টেস্টি স্যালাইন খ্যাত ইউনিভার্সাল ফুড লিমিটেড বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে বিপাকে পড়েছেন এর সাথে সংশ্লিষ্ট শত শত শ্রমিক-কর্মচারী এবং কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা। পাওনা টাকার দাবিতে দিশেহারা ডিলাররা প্রতিষ্ঠানটি ঘেরাও করেছেন।

ইউনিভার্সাল ফুড লিমিটেড সূত্রে জানা যায়, ১৯৯০ সালের শুরুর দিকে পাবনা শহরের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শুটার মোবারক হোসেন রত্ন সিনেমা হল ব্যবসার পাশাপাশি ইউনিভার্সাল ফার্মাসিটিউক্যালস ও ফুড লিমিটেডের যাত্রা শুরু করেন। কয়েক বছরের ব্যবধানেই ইউনিভার্সাল ফুড লিমিটেডের উৎপাদিত টেস্টি স্যালাইন নামের একটি পণ্য বাজারে ভোক্তাদের মধ্যে জনপ্রিয়তা পায়। এরপর ক্রমেই জনপ্রিয়তা পায় পণ্যটি।

২০০৭ সালের ১৯ মার্চ মোবারক হোসেন ক্যান্সারে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনার দায়িত্ব নেন মোবারক হোসেন রত্নর দ্বিতীয় স্ত্রী সোহানী হোসেন। এ সময় মোবারক হোসেন রত্নর প্রথম স্ত্রী ও তার বোনদের বিতর্কিতভাবে প্রাপ্ত সম্পত্তি জোরপূর্বক দখলে নেয়ারও অভিযোগ ওঠে। এ নিয়ে আদালতে দীর্ঘদিন মামলা-মোকদ্দমাও চলে।

ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নিয়েই সোহানী হোসেন বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে ব্যবসাটি সম্প্রসারণ করেন। স্যালাইনের পাশাপাশি গুঁড়া মসলা, চানাচুরসহ বিভিন্ন ভোগ্যপণ্য উৎপাদন ও বাজারজাত শুরু করেন। এ সময় তিনি এই ব্যবসার পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনাসহ বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করেন।

গত বছরের মাঝামাঝি সময়ে ইউনিভার্সাল গ্রুপের ২৭০ কোটি টাকার রাজস্ব ফাঁকির ১২টি মামলা করেন তৎকালীন রাজশাহী বিভাগীয় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের এক কর্মকর্তা। বিভিন্ন স্থানে তদবির করেও বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় এই জরিমানার টাকা কয়েকগুণ বৃদ্ধি পায়।

এ সময় দেশের বিভিন্ন বড় বড় ডিলারের কাছ থেকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সোহানী হোসেন নিজে  ফোন করে প্রতিষ্ঠানটি বাঁচিয়ে রাখতে কোটি কোটি টাকার অগ্রিম টিটি গ্রহণ করেন। এসব টাকার বিনিময়ে প্রদেয় পণ্য বুঝিয়ে দিতে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি। বিশেষ করে গত রমজান মাসে বাজারে টেস্টি স্যালাইনের চাহিদা ব্যাপক আকারে বৃদ্ধি পাওয়ায় ডিলাররা বারবার পণ্যের জন্য চাপ দিয়েও ব্যর্থ হন।

এ সময় প্রতিষ্ঠানটির আর্থিক অব্যবস্থাপনার বিষয়টি ডিলারদের কাছে প্রকাশ পায়। ফলে ঈদের পর ব্যবসায়ীরা পাওনা টাকা ফেরত নিতে চাপ প্রয়োগ করলে তারা টালবাহানা শুরু করেন। অতি গোপনে ইউনিভার্সাল ফুড লিমিটেডটি বুধবার বন্ধ করে দেয়ার খবরে ছুটে আসেন দক্ষিণাঞ্চলের ১৬ জেলার ডিলাররা। তারা দুপুর থেকে ইউনিভার্সাল ফুড লিমিটেডের প্রধান কার্যালয়, কারখানা ও ব্যবস্থাপনা পরিচালকের বাসভবনের সামনে অবস্থান নিলে বেকায়দায় পড়েন তারা।

কারখানা বন্ধের বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির প্রধান হিসাব কর্মকর্তা শাহীন আক্তার কারখানা বন্ধের বিষয়ে কোনো মন্তব্য না করে এড়িযে যাওয়ার চেষ্টা করেন। তবে ডিলাররা এসে পাওনা টাকা চাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

অপরদিকে কারখানার ব্যবস্থাপক এমদাদ হোসেন বলেন, ম্যাডামের সাথে রুপকথা ইকো রিসোর্টে আছি। পরে কথা বলছি বলে দ্রুত ফোন রেখে দেন।

কুষ্টিয়া, রাজবাড়ী, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের ডিলাররা সাংবাদিকদের বলেন, টেস্টি স্যালাইনের মৌসুম শুরুর আগেই নানাভাবে কৌশলে কোটি কোটি টাকা নিয়ে তারা মালামাল সরবরাহ করেননি। এমডির স্বেচ্ছাচারিতায় ইউনিভার্সালের ব্যবসায়িক বিপর্যয় নেমে এসেছে। ইউনিভার্সাল ফুডের অর্থ অন্যত্র সরিয়ে ব্যবসায় লোকসান দেখিয়ে আমাদের অর্থ আত্মসাতের পাঁয়তারা করছেন। কারখানা বন্ধের খবর পেয়ে অনেক ডিলার টাকার জন্যে পাবনায় এসেছি।

এক ডিলার বলেন, গত ডিসেম্বরে ইউনিভার্সালের ব্যবস্থাপনা পরিচালক সোহানী হোসেন আমাকে টাকার কথা বললে আমি ১ কোটি ১১ লাখ টাকার টিটি প্রদান করি। অথচ পুরো মৌসুমে আমাকে ১১ লাখ টাকারও মালামাল দেয়নি প্রতিষ্ঠানটি। আমি নিরুপায় হয়ে টাকার জন্যে পাবনায় এসেছি। আমার পথে বসার মতো অবস্থা হয়েছে।

একপর্যায়ে পরিস্থিতি সামাল দিতে ইউনিভার্সেল গ্রুপের বাংলাবাজার এলাকার রুপকথা ইকো রিসোর্টে  বৈঠকে বসার জন্য ডেকে নেয়া হয়। সেখানে ইউনিভার্সাল ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের সাথে ডিলারদের সমঝোতা  বৈঠক হয়। সেখানে ডিলারদের কাছে এক মাসের মধ্যে সকল পাওনাদি পরিশোধ করার প্রশ্রিুতি দেন সোহানী হোসেন। অধিকাংশ ডিলার তাদের পাওনা টাকা আদৌ ফেরত পাবেন কি-না তা নিয়ে সন্দিহান হলেও মানবিক বিবেচনায় সেখান থেকে বের হয়ে আসেন।

ইউনিভার্সাল ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোহানী হোসেনের মুঠোফোনে বারবার চেষ্টা করেও এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।

এমএসএম / এমএসএম

নোয়াখালীর কবিরহাটে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

ঘোড়াঘাটে দাদী হত্যায় জড়িত নাতীসহ গ্রেফতার-৩

উল্লাপাড়ায় ১২’শ লিটার ডিজেল জব্দ

পটুয়াখালীতে কালেক্টেরেট স্কুল এন্ড কলেজের গেট ভেঙে পড়ে শিক্ষার্থী আহত

মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

মধুখালীতে ছায়া সংসদে বিতর্ক উৎসবে বিজয়ী দল সরকারি আইনউদ্দীন কলেজ

ভূরুঙ্গামারীতে চিকিৎসকের বাড়িতে অগ্নিসংযোগ ও রাহাজানি:সংবাদ সম্মেলনে প্রতিবাদ, থানায় অভিযোগ

কুমিল্লায় ভারী বৃষ্টিতে সড়কে হাঁটুপানি, ভোগান্তিতে নগরবাসী

গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আমঝুপিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মেহেরপুরে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

বাঁশখালীতে লোকালয়ে ইটভাটা, আইন লংঘনের দায়ে ২ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

বগুড়ার শেরপুরের ভবানীপুর বাজার বণিক সমিতির আংশিক কমিটি গঠন