ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ছয় গোলের থ্রিলার জিতে ১১ বছর পর কোপা ইতালিয়া চ্যাম্পিয়ন ইন্টার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-৫-২০২২ দুপুর ১২:৫০

জুভেন্টাসকে ৪-২ গোলে হারিয়ে দীর্ঘ ১১ বছর পর কোপা ইতালিয়ার শিরোপা ঘরে তুলেছে ইন্টার মিলান। রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন জুভেন্টাসকে এই মৌসুমে দলটির একমাত্র শিরোপা জেতার সুযোগ থেকে বঞ্চিত করে অষ্টমবারের মতো এই শিরোপা জিতেছে সিমোন ইনজাঘির দল।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই নিকোলো বারেলার দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় ইন্টার মিলান। শুরুর এই গোলের প্রথমার্ধে আর কোন গোল হয়নি। এগিয়ে থেকে বিরতিতে যাওয়া ইন্টার দ্বিতীয়ার্ধের সাত মিনিটের মাঝে দুই গোল হজম করে। ৫০ মিনিটে অ্যালেক্স সান্দ্রো এবং তার মিনিট দুয়েক পর জানুয়ারিতে ফিওরেন্টিনা থেকে জুভেন্টাসে আসা ডুসান ভ্লাহোভিচের গোলে এগিয়ে যায় তুরিনের দলটি।

৮০ মিনিটে বক্সের ভেতর ইন্টার মিলানের আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজকে ফাউল করেন জুভের লিওনার্দো বনুচ্চি। সেখান থেকে পাওয়া পেনাল্টিতে বল জালে জড়িয়ে ইন্টারকে ম্যাচে ফিরিয়ে আনেন হাকান কালহানোগলু। এই গোলের পর ম্যাচের নির্ধারিত সময়ে আর কোন দল এগিয়ে যেতে না পারায় অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ।

অতিরিক্ত সময়ের নবম মিনিটে আবারও পেনাল্টি পেয়ে যায় ইন্টার, এবার ক্রোয়েশিয়ার ইভান পেরিসিচ ঠাণ্ডা মাথায় স্পট কিক থেকে বল জালে পাঠান। এর মিনিট তিনেক পর বক্সের বাইরে থেকে পেরিসিচেরই টপ কর্নার ফিনিশে জুভেন্টাসকে ম্যাচ থেকে ছিটকে দেয় মিলানের দলটি।

লিগ শিরোপার দৌড় থেকে এরই মধ্যে ছিটকে গেছে জুভেন্টাস। কোপা ইতালিয়ার শিরোপাটাও এবার হাতছাড়া হয়ে গেল। ২০১০-১১ মৌসুমের পর জুভেন্টাসকে এই প্রথম শিরোপাবিহীন মৌসুম কাটাতে হচ্ছে।

আর কোপা ইতালিয়া জয়ী ইন্টার মিলানের সামনে সুযোগ থাকছে স্থানীয় ‘ডাবল’ জয়ের। সিরি আ’তে ৩৬ ম্যাচ শেষে ৭৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে ইনজাঘির ইন্টার। সমান সংখ্যক ম্যাচ থেকে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দলটির নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান।

এমএসএম / এমএসএম

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ