ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

নিজেকে ‘বিশ্বসেরা’ দাবি করলেন সালাহ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-৫-২০২২ দুপুর ১২:৫১

মোহামেদ সালাহর মুখে কথা ফুটেছে। সাধারণত বিতর্কে জড়ানো বা উচ্চকিত আলোচনা থেকে এতদিন নিজেকে দূরেই সরিয়ে রাখতেন এই লিভারপুল ফরোয়ার্ড। যে বিষয়ে কিছু একটা না বললেই নয়, সেসব বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা আনুষ্ঠানিক গোছের বিবৃতি দিয়ে কেটে পড়তেন। তবে সম্প্রতি নিজের সেই স্বভাবকে বিদায় বলেছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদের সঙ্গে পুরানো হিসাব-নিকাশ চুকাবার কথা বলে এরই মধ্যে আলোচনার জন্ম দিয়েছেন, এবার তো সরাসরি নিজেকে বিশ্বসেরা দাবি করে বসলেন!

কাতারভিত্তিক ক্রীড়া সম্প্রচারমাধ্যম বিইন স্পোর্টসের সঙ্গে আলাপচারিতায় সালাহ যে পজেশনে খেলেন তথা রাইট উইঙ্গার, সে পজেশনে বর্তমান সময়ের অন্য সব খেলোয়াড়দের চেয়ে নিজেকে এগিয়ে রাখেন তিনি, ‘আপনি যদি আমার পজেশনে খেলা অন্য খেলোয়াড়দের সঙ্গে আমার তুলনা করেন, তাহলে আপনি দেখবেন যে শুধু আমার দলেই নয়, পুরো বিশ্বেই আমি এখন সেরা।’

‘আমি সবসময় আমার কাজে মনযোগী এবং সেরাটা দেওয়ার চেষ্টা করি। আমার (গোল এবং অ্যাসিস্টের) সংখ্যাগুলোই তার প্রমাণ। আমার নিজের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে ভালো লাগে। খেলায় অবদান রাখতে একটু ভিন্নভাবে কাজ করার চেষ্টা করি। এটাই আমার দায়িত্ব।’

সংখ্যাতত্ত্ব অবশ্য সালাহকে আপাতত সমর্থনই করছে। প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে সর্বোচ্চ গোল (২২) করার সঙ্গে গোল বানিয়ে দেওয়ার (১৩) দিক দিয়েও তার সমকক্ষ কেউ নেই।

চলতি মৌসুমে তার অসাধারণ পারফরম্যান্সের জন্য সম্প্রতি ইংল্যান্ডের ক্রীড়ালেখক পুরস্কারে (ফুটবল রাইটার্স অ্যাওয়ার্ডস) ২০২২ সালের সেরা ফুটবলার হয়েছেন মোহামেদ সালাহ।

এমএসএম / এমএসএম

বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্বে তালহা জুবায়ের

টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত হৃদয়, জানালেন কোচ

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ