ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে নীলগাই ধরে জবাই করল এলাকাবাসী


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ১২-৫-২০২২ দুপুর ১:৫৯
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের উত্তর মণ্ডলপাড়া গ্রামে একটি নীলগাই উদ্ধার করে জবাই করেছে এলাকাবাসী। ঠাকুরগাঁও জেলায় এ নিয়ে ৬টি নীলগাই উদ্ধার হলো।
 
বিষয়টি নিশ্চিত করে ধর্মগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেম সকালের সময়কে বলেন, উত্তর মণ্ডলপাড়া এলাকায় বুধবার (১১ মে) সন্ধ্যায় ভারতীয় সীমান্ত থেকে একটি বিলুপ্ত প্রজাতির নীলগাই প্রবেশ করে। তখন এলাকাবাসী সেটিকে আটক করে। পরে বৃহস্পতিবার (১২ মে) সকালে নীলগাইটি অসুস্থ হয়ে পড়লে এলাকাবাসী সেটি জবাই করে। তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবগত করেছেন বলেও তিনি জানান।
 
রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ সকালের সময়কে বলেন, বিলুপ্ত প্রজাতির নীলগাই জবাই করা ঠিক হয়নি। তবে গ্রামের মানুষের বক্তব্য- গাইটি খুব অসুস্থ ছিল। খবর পেয়ে বন বিভাগের লোককে সেখানে পাঠানো হয়েছে। তারা ব্যবস্থা গ্রহণ করবেন।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন