ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

খাদ্যাভ্যাস এবং শস্যের ব্যবহার সম্পর্কে সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১২-৫-২০২২ বিকাল ৫:১৯
দরিদ্র পরিবারের সদস্যদের পুষ্টি বৃদ্ধিকরণ ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধির লক্ষ্যে বেসরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ, সিরাজগঞ্জ সিডিপিতে নিউট্রিশন প্রজেক্টের উদ্যোগে সিরাজগঞ্জের রায়গঞ্জে ৬০ জন মাকে ‘পুষ্টির মানের জন্য খাদ্যাভ্যাস এবং শস্যের ব্যবহার সম্পর্কে সচেতনতা’ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। বৃহস্পতিবার (১২ মে) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আয়োজক সংস্থা সিরাজগঞ্জ সিডিপির সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে সংস্থার প্রকল্প ব্যবস্থাপক মি. রেমন্ড কুইয়ার সভাপতিত্বে পুষ্টিবিদ ড. মো. এরফান উদ্দিন পুষ্টির মানের জন্য খাদ্যাভাস এবং শস্যের ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন।
 
প্রকল্প ব্যবস্থাপক মি. রেমন্ড কুইয়া জানান, মায়েদের খাদ্যের পুষ্টিমান সম্পর্কে শিক্ষা প্রদান করা এবং অর্থনৈতিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে আমরা এই প্রশিক্ষণের আয়োজন করছি। সভায় আরও বক্তব্য প্রদান করেন প্রোগ্রাম ম্যানেজার মোঃ নাঈমুর রহমান শোভন, নিউট্রিশন প্রজেক্ট অফিসার মোঃ আরমান আরিফিন ইসলাম, মেডিকেল অফিসার ডা. অলক চক্রবর্তী ও হেলথ অফিসার আকাশ বড়ুয়া প্রমুখ।
 
শেষে পুষ্টিবিদ ডা. মো. এরফান  উদ্দিন এর পরিচালনায় কুইজ পর্বের মধ্য দিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠান শেষ হয়।স্বাস্থ্যবিধি মেনে এই প্রশিক্ষণ কার্যক্রমে ৭০ জন অংশগ্রহণ করে।

এমএসএম / জামান

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া