বালিয়াকান্দিতে তুচ্ছ ঘটনায় প্রতিবন্ধী নারীকে মারপিটের অভিযোগ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক সন্তানের জননী আরজিনা বেগম (৩৫) নামে এক প্রতিবন্ধী নারীকে মারপিট করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় ওই প্রতিবন্ধী নারীর নানি রিজিয়া বেগম থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা গ্রামের মৃত শুকুর আলী মোল্যার স্ত্রী রিজিয়া বেগম জানান, গত ৭ মে শনিবার তার প্রতিবন্ধী নাতনি এক সন্তানের জননী আরজিনা বেগম প্রতিবেশী শুকুর মেম্বারের বাড়িতে চুপচাপ বসে থাকা অবস্থায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই গ্রামের মো. ফরিদের স্ত্রী নাসরিন বেগম ( ৩০) ও মো. মুজার স্ত্রী আনোয়ারা বেগম( ৫০) মিলে বেধড়ক মারপিট করে লিলাফুলা ও জখম করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের কাছ থেকে আমার নাতনিকে উদ্ধার করে। যে কোনো মুহূর্তে তারা আমার নাতনিকে হত্যা করতে পারে। তাই নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে বালিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এমএসএম / জামান
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার