সড়ক দুর্ঘটনায় পাঁচবিবির ২ ওষুধ ব্যবসায়ী নিহত
বগুড়া থেকে ওষুধ কিনে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় পাঁচবিবি বাজারের দুই ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার রাত ১০টায় পাঁচবিবি বাজারের সিনহা ফার্মেসির মালিক জয়পুরহাট সদর থানার পুরানাপৈল ইউনিয়নের পারবাট্টা গ্রামের মো. নায়েব আলীর ছেলে মো. শাহিনুর রহমান (৩৪) ও প্রভা ফার্মেসির মালিক পাঁচবিবি উপজেলার জাম্বুবান (হিন্দুপাড়া) গ্রামের বিপুল চন্দ্রের দ্বিতীয় ছেলে পলাশ চন্দ্র (৩২) বগুড়া থেকে ওষুধ কিনে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মাটিডালি এলাকার টিএমএসএস অফিস সংলগ্ন রাস্তায় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মটরসাইকেল থেকে ছিটকে পড়ে তারা রক্তাক্ত জখম হন। তাৎক্ষনিকভাবে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আজ বৃহস্পতিবার পাঁচবিবি বাজারের ওষুধ ব্যবসায়ীরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাদের ফার্মেসিগুলো বন্ধ রাখেন।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’