ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

করোনা নেগেটিভ : দলে যোগ দিচ্ছেন সাকিব


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-৫-২০২২ দুপুর ১১:৩৫

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পরপরই করোনা পজিটিভ হয়েছিল সাকিব আল হাসানের। সফরকারীদের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে তাকে পাওয়া নিয়ে ছিল দুশ্চিন্তা। তবে নতুন খবর হচ্ছে- করোনা নেগেটিভ হয়েছে সাকিবের। এমনকি টাইগার অলরাউন্ডার চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দিচ্ছেন।

টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, শুক্রবার (১৩ মে) দুপুরেই সাকিব টিমের সঙ্গে যুক্ত হচ্ছেন। তবে প্রথম টেস্টে তিনি খেলবেন কি-না এখনো নিশ্চিত নয়।

খালেদ মাহমুদ সুজন জানান, সাকিব শুক্রবার দলের সঙ্গে থাকবে। তবে অনুশীলনে নামবে না। শনিবার (১৪ মে) অনুশীলনে যোগ দেবে। এরপর তার ফিটনেস থাকা সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে প্রথম টেস্টে খেলবে কি-না। তবে প্রথম টেস্টে তাকে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

এর আগে ডিপিএল খেলেই পরিবারের কাছে যুক্তরাষ্ট্র ফিরে যান সাকিব। সোমবার (৯ মে)  যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর কোভিড প্রটোকল অনুযায়ী মঙ্গলবার (১০ মে) তার করোনা টেস্ট করা হয়। সেখানেই পজিটিভ হয় তার।

বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের প্রথম খেলা শুরু হবে আগামী ১৫ মে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামকে প্রথম টেস্টের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় ও শেষ টেস্ট মিরপুর শেরবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে আগামী ২৩ মে।

এদিকে, করোনা উত্তরকালে সুখবর দিয়েছে বিসিবি। গ্যালারিতে পরিপূর্ণ দর্শক নিয়ে আয়োজিত হতে যাচ্ছে এই সিরিজ। মিরপুরে বৃহস্পতিবার (১২ মে) সিরিজের টাইটেল স্পন্সরের নাম ঘোষণার মুহূর্তে এ সুখবর দেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। তবে কোভিড প্রটোকল অনুযায়ী এই সিরিজেও মাঠে প্রবেশকালে নিয়ে আসতে হবে ভ্যাকসিন কার্ড।

জামান / জামান

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে