ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

নিউইয়র্কে ছিনতাইকারীর ধাক্কায় ট্রেনে কাটা পড়ে বাংলাদেশি শিক্ষার্থী নিহত


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৩-৫-২০২২ দুপুর ২:৩৫

নিউইয়র্কের ম্যানহাটনে ছিনতাইকারীর ধাক্কায় ট্রেনে কাটা পড়ে জিনাত হোসেন (২৪) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি হান্টার কলেজের শিক্ষার্থী ছিলেন। স্থানীয় সময় বুধবার (১১ মে) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জিনাতের সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নিতে চাইছিল ছিনতাইকারীরা। এ সময় টানা-হেঁচড়ার একপর্যায়ে ছিনতাইকারীরা তাকে সাবওয়ে ট্রেন লাইনে ধাক্কা মেরে ফেলে দেয়। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জিনাতের খালু ডা. এনামুল হক জানান, জিনাত হোসেন ২০১৫ সালে বাবা-মায়ের সঙ্গে নিউইয়র্কে আসে। কলেজের ক্লাস শেষে বাসায় ফেরার পথে দুর্ঘটনা ঘটে। রেলস্টেশন থেকে জিনাতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনো ঘটনার বিস্তারিত কিছুই জানাতে পারেনি পুলিশ।

নিহত কলেজছাত্রী নিউইয়র্কে বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ডা. এনামুল হকের শ্যালিকার মেয়ে। বাবা-মাসহ ব্রুকলিনে থাকতেন জিনাত। তার বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার জগৎপুর গ্রামে। বাবার নাম আমির হোসেন।

ব্রুকলিনে নিউইয়র্ক পুলিশ বাংলাদেশি কমিউনিটিকে জানিয়েছে, স্টেশনে ছিনতাইকারীরা জিনাতের ব্যাগ ছিনিয়ে নেয়ার সময় ট্রেনের নিচে ছিটকে পড়েন জিনাত। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।

একমাত্র মেয়েকে হারিয়ে শোকে মুহ্যমান জিনাতের বাবা-মা। শোকে স্তব্ধ নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটি।

জামান / জামান

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা