শাহজাদপুরে ৬৫ মণ আধাপাকা ধান কেটে নিল দুর্বৃত্তরা
পূর্ববিরোধের জেরে গতকাল বৃহস্পতিবার (১২ মে) রাতের আঁধারে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের ফরিদপাঙ্গাসী গ্রামে ৬৫ মণ আধাপাকা ধান কেটে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক হাজী মো. মোজাহার আলী ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১৫-২০ জনের বিরুদ্ধে শাহজাদপুুর থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক হাজী মো. মোজাহার আলী থানায় দাখিলকৃত অভিযোগে উল্লেখ করেন, উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের ফরিদপাঙ্গাসী মৌজার আরএস ৪৩নং খতিয়ানের ৩০২ ও ৩০৩ দাগে ৯১ শতকের কাতে ৭২ শতক জমিতে ধান রোপণ করেছিলেন জমির মালিক কৃষক হাজী মো. মোজাহার আলী ও তার বর্গাদার কৃষক হেলাল। বৃহস্পতিবার রাতের আঁধারে একই গ্রামের আবু বক্কর সিদ্দীক (৬০), আব্দুস সালাম (৫২), আকাশ (২৮), ইব্রাহিম (৪৩), সাত্তার (৫৬), মানিক (৪৫)-সহ অজ্ঞাতনামা ১৫-২০ জন পূর্ববিরোধের জের ধরে উক্ত জমিতে রোপিত প্রায় ৬৫ মণ আধাপাকা ধান কেটে নিয়ে যায়। এতে ওই দুই কৃষকের ৭১ হাজার ৫০০ টাকার ক্ষতি হয়েছে। শুধু ধান কেটে নিয়েই ক্ষান্ত হয়নি আবু বক্কও সিদ্দীক গং; তারা উক্ত জমি দখলেরও পাঁয়তারা করছে এবং কৃষক হাজী মো. মোজাহার আলী ও তার বর্গাদার কৃষক হেলালকে ভয়ভীতি ও হুমকিধমকিও প্রদর্শন করছে।
এ বিষয়ে আবু বক্কর সিদ্দীকের বক্তব্য জানতে তার ব্যক্তিগত মোবাইলে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অন্যদিকে, অভিযোগ পেয়ে শুক্রবার (১৩ মে) সকালে ঘটনাস্থল পরিদর্শন ও এর তদন্তে নেমেছে পুলিশ।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন