কয়রায় লবণ পানি উত্তোলনে আমন চাষ অনিশ্চিত, হতাশায় কৃষক
ইজারাকৃত মিঠাপানির খালে লবণ পানি উত্তোলনের ফলে স্থানীয় কৃষকদের ১০০ বিঘা জমিতে আমন চাষ অনিশ্চিত হয়ে পড়েছে। এতে বিপাকে ও হতাশায় পড়েছেন স্থানীয় কৃষকরা। খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিনাপানী এলাকায় সম্প্রতি এ ঘটনা ঘটে। কৃষকেরা প্রতিকার চেয়ে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করেছেন।
সরেজমিন দেখা যায়, বিনাপানী স্লুইসগেট দিয়ে উত্তর জোড়শিং খালে লবণ পানি উঠানো হয়। পানি উঠানোর কারণে খালের আশপাশের ১০০ বিঘা কৃষকের আমন চাষের জন্য প্রস্তুত জমি প্লাবিত হয়ে তলিয়ে গেছে। জমিতে আহাজারি করছেন কৃষকরা।
একাধিক কৃষকের অভিযোগ, বারবার এই এলাকা দুর্যোগের কবলে পড়ে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়। তাই লবণ পানির আগ্রাসন থেকে বাঁচতে তারা মিঠাপানির ফসল চাষের সিদ্ধান্ত নেন। বিগত কয়েক বছর তারা ধান চাষ করে লাভবান হন। কিন্তু উত্তর জোড়শিং খালটি স্থানীয় প্রভাবশালী আব্দুল মান্নান কারিগর ইজারা নেয়ার পর থেকে ব্যক্তিগত মাছ চাষের জন্য বিভিন্নভাবে লবণ পানি উঠানোর পাঁয়তারা করেন। বাঁধা প্রদান করলে ভয়ভীতি দেখান। গত কয়েক দিন আগে প্রভাব খাটিয়ে লবণ পানি উঠালে পার্শ্ববর্তী ১০০ বিঘা জমি লবণ পানিতে প্লাবিত হয়। অনিশ্চিত হয়ে পড়ে আমন চাষ।
কৃষক মৃনাল কান্তি বলেন, খালটি আগে আমি ইজারা নিয়েছিলাম। সেখানে মাছ ও ধান চাষ করতাম। আমারসহ পাশের কৃষকদের উপকার হতো। এবার লবণ পানি তোলায় আমাদের আমন চাষ অনিশ্চিত হয়ে পড়েছে। ধান লবণ পানিতে তো হবে না। কিভাবে ঋণ পরিশোধ করব, কিভাবে সংসার চলবে; তা নিয়ে আমরা চিন্তিত। আমরা মান্নান কারিগরকে মিঠাপানির খালে লবণ পানি না উঠাতে একাধিকবার অনুরোধ করলেও তিনি শোনেননি।
আরেক কৃষক গোপাল বিশ্বাস বলেন, জোর করে মাছের ঘেরে (খালে) লবণ পানি উঠানোর কারণে আমার স্বপ্ন শেষ হয়ে গেছে। আমাদের দুঃখ দেখার কেউ নেই।
এ বিষয়ে জানতে চাইলে আব্দুল মান্নান কারিগর বলেন, আমার বদ্ধ জলমহাল, এই খালে পানি ঢোকার কোনো পথ নেই, বের হওয়ারও কোনো পথ নেই। পাশের ঘের থেকে পানি চুইয়ে (ওভার ফ্লো) হয়ে আসছে। আমি ইচ্ছাকৃতভাবে পানি উঠাইনি। কারো জমিতে গেলে আমার কি করার?
কয়রা উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস জানান, বিষয়টি আমি শুনেছি। খোঁজখবর নিচ্ছি। যদি এমন কিছু হয়ে থাকে তাহলে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied