ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সাঁথিয়ায় চিকিৎসকের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৫-২০২২ দুপুর ১২:৪৫

পাবনার সাঁথিয়ায় চিকিৎসকের ভুল অপারেশনে শ্যামলী খাতুন (২৩) নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে। অপারেশনে নবজাতক গুরুতর আহত হয়। তবে উপজেলা প্রশাসনের সহায়তায় বিষয়টি ৫ লাখ টাকায় আপম-মীমাংসা করা হয় বলে জানা গেছে।

জানা গেছে, শুক্রবার (১৩ মে) বেলা ১১টার দিকে পাবনার সাঁথিয়া উপজেলা সদরের রুবিয়া ফয়েজ ক্লিনিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই চিকিৎসক আব্দুর রহিম খান পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাঁঁথিয়া উপজেলার তেঁতুলতলা স্বরুপ গ্রামের দিনমজুর খাইরুল ইসলামের স্ত্রী শ্যামলী খাতুন (২৩) প্রসব বেদনা নিয়ে বৃহস্পতিবার রাত ১টায় সাঁঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে রুবিয়া ফয়েজ ক্লিনিকের দালালরা তাকে ফুঁসলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের ক্লিনিকে নিয়ে যায়। শুক্রবার সকাল ৯টায় ক্লিনিকের মালিক ডা. আব্দুর রহিম খান নিজেই রোগীকে (অ্যানেথেসিয়া দেন) অজ্ঞান করেন এবং সিজারিয়ান অপারেশন করেন। এতে অধিক রক্ষক্ষরণে অপারেশনের টেবিলেই শ্যামলীর মৃত্যু ঘটে। এ সময় নবজাতকের দেহের বিভিন্ন স্থানে ছুরির আঘাত লাগে। পরে রোগীর স্বামীকে ডেকে নানা ভয়ভীতি দেখিয়ে  পোস্টমর্টেম না করেই অ্যাস্বুলেন্স ডেকে রোগীর মৃতদেহ বাড়ি পাঠিয়ে দেয়া হয়।

নিহতের স্বামী খাইরুল ইসলাম বলেন, আমার স্ত্রীকে ডাক্তার ভুল চিকিৎসা করে মেরে ফেলেছেন। এটা তার তৃতীয় বাচ্চা হওয়ার কথা ছিল। আগের দুটি নরমাল ডেলিভারি হয়েছে। এটাও নরমাল হবে। তাই উপজেলা হাসপাতালে ভর্তি করেছিলাম। কিন্তু রুবিয়া ফয়েজের দালালরা ফুঁসলেণ এনে আমার স্ত্রীকে মেরে ফেলেছে। আমি এর বিচার চাই।

খাইরুল আরো বলেন, এখন তারা আমাকে নানাভাবে হুমকি দিচ্ছে। আমি গরিব মানুষ। আমি কী করব? আছরের নামাজের পর আমি স্ত্রীকে দাফন করেছি।

সাঁথিয়া থানার ওসি আসিফ মুহাম্মদ সিদ্দিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে কেউ অভিযোগ না দেয়ায় ব্যবস্থা নেয়া যায়নি। তাছাড়া ইউএনও সাহেব বিষয়টি মীমংসা করেছেন।  

এ ব্যাপারে সাঁঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি স্থানীয় পর্যায়ে মীমাংসা হয়ে গেছে। ভিকিটিমকে ক্লিনিক কর্তৃপক্ষ যথাযথ ক্ষতিপূরণ দিতে চেয়েছে। তাই আমরা ব্যবস্থা নেইনি এবং পোস্টমর্টেম ছাড়াই দাফনের অনুমতি দিয়েছি।

এ ব্যাপারে রুবিয়া ফয়েজ ক্লিনিকের মালিক ডা. আব্দুর রহিমের সঙ্গে বারবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। 

অপর একটি সূত্র জানায়, এর আগেও ডা. রহিমের ভুল অপারেশনে ৫ রোগী মারা গেছেন। কিন্তু তার কিছু হয়নি। এবার প্রসূতি শ্যামলী মারা যাওয়ার পর ইউএনওর মধ্যস্থতায় নিহতের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ টাকা দেয়ায় প্রতিশ্রুত দেয়া হয়েছে। কিন্তু ইউএনও বলেছেন, কোনো আপস-মীমাংসা করা হয়নি। ভিকিটিমের স্বামী আপত্তি না করায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন