ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

সাকিবকে নিয়েই চট্টগ্রাম টেস্টের একাদশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-৫-২০২২ দুপুর ১:৪

বাংলাদেশ ক্রিকেটের রহস্যময় এক চরিত্র সাকিব আল হাসান। এই আছেন, এই নেই! বাঁহাতি অলরাউন্ডারকে নিয়ে ধোঁয়াশা আর দোটানা যেন ইঁদুর-বিড়াল খেলার মতো! শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট শুরু ১৫ মে। তার দুই দিন আগেও নিশ্চিত হওয়া যায়নি সাকিবকে এই টেস্টের একাদশে পাওয়া যাবে কিনা। যদি-কিন্তুর ওপর ছিল সবকিছু। অবশেষে অবশ্য স্বস্তির খবর মিলেছে।

সাকিবকে নিয়েই আগামীকাল রোববার চট্টগ্রাম টেস্টের একাদশ সাজাবে বাংলাদেশ দল। আজ শনিবার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে টাইগারদের টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। যেখানে মুমিনুল বলেন, ‘সাকিব ভাই খেলবে ইনশাআল্লাহ।’

দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলতে গত ৮ মে বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল।১৫ মে হবে সিরিজের প্রথম ম্যাচ, দ্বিতীয় ও শেষটি শুরু হবে আগামী ২৩ মে। এই সিরিজের প্রথম ম্যাচের জন্য গত ৮ মে থেকে চট্টগ্রামে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। তবে ছুটিতে থাকায় সাকিবের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ১১ মে।

সাকিব দেশে ফেরেন গত ১০ মে। প্রটোকল অনুযায়ী দলের সঙ্গে যোগ দেওয়ার আগে তার করোনাভাইরাস পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় ফল পজিটিভি আসে। এতে চট্টগ্রাম টেস্টে তার খেলা অনেকটাই অনিশ্চিত হয়ে যায়। কিন্তু শুক্রবার অর্থাৎ ১৩ মে পরবর্তীতে আবার পরীক্ষা করা হলে সেই পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী শারীরিকভাবে টেস্ট খেলার মতো ফিট থাকলে ১৫ মে প্রথম টেস্টেই পাওয়া যাবে সাকিব আল হাসানকে। সে জন্য শুক্রবার দলের সঙ্গে যোগ দিয়ে আজ ব্যাটিং অনুশীলন করেছেন। তার ব্যাটিংয়ের ধরণ দেখে ইতিবাচক মনে হয়েছে টিম ম্যানেজমেন্টের।

মুমিনুল বলছিলেন, ‘ব্যাটিং তো ভালোই করলো। আমার কাছে দেখে মনে হলো। খেলবে ইনশাআল্লাহ্‌।’

এমএসএম / এমএসএম

বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্বে তালহা জুবায়ের

টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত হৃদয়, জানালেন কোচ

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ