সীতাকুণ্ডে সী গোল্ড ফিলিং স্টেশন থেকে কোটি টাকা মূল্যের জেনারেটর চুরির অভিযোগ
চট্টগ্রামের সীতাকুণ্ডে রাতের আঁধারে সী গোল্ড পেট্রোল পাম্প থেকে কোটি টাকা মূল্যের জেনারেটর চুরির অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার সী গোল্ড ফিলিং স্টেশন থেকে গত ১ মে রাতের আঁধারে ডোরম্যান জার্মানি নামক একটি ৫৮০ কেভি জেনারেটর, প্যানেল বোর্ড ও আনুষঙ্গিক যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোর চক্র। গত বৃহস্পতিবার উপজেলার চেয়ারম্যানঘাটা এলাকার মোহাম্মদ লোকমান ও মোহাম্মদ আলীর ডিপোতে চুরিকৃত জেনারেটর ও মালামালের সন্ধান পেয়েছেন মালিক পক্ষ। এ বিষয়ে গতকাল সীতাকুণ্ড মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সী গোল্ড ফিলিং স্টেশনের মালিক আল-আমিন পারভেজ দীপ্ত।
আল-আমিন পারভেজ দীপ্ত জানান, জেনেরেটর চুরির ঘটনার সাথে জড়িত মো. সিরাজুল ইসলাম, মো. এয়াকুব কাউছার বাপ্পি, মো. মানিক ও মো. রাসেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগের কপি জমা নেয়ার পর কোনো রিসিভিং কপি দিতে অস্বীকৃতি জানান ডিউটি অফিসার।
এ বিষয়ে সীতাকুণ্ড থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, জেনারেটরটির মালিকানা দাবি করছেন দুপক্ষ। তাই জেনারেটরটি আসলে কার তা জানতে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়া হবে।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied