ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

মির্জাগঞ্জে বিদ্যালয়ের অবৈধ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন


মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ photo মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ
প্রকাশিত: ১৪-৫-২০২২ দুপুর ৩:১৬
মির্জাগঞ্জের বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের অবৈধ ম্যানেজিং কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (১৪ মে) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন করেন ছাত্র-অভিভাবক।
 
এ সময় উপস্থিত ছিলেন- মাধবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হালিম মোল্লা, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সাবেক ইউপি সদস্য জামাল হোসেন, মো. সোবাহান মুন্সিসহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
 
তারা জানান, কাউকে না জানিয়ে গোপনে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিজ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এ কমিটি গঠন করেন। কোনো রকম ভোটার তালিকা প্রকাশ না করে প্রচারণা ছাড়াই তিনি এ কমিটি করেন। মানববন্ধনের মাধ্যমে অবৈধ কমিটি বাতিল করে পুনরায় নতুন কমিটি গঠনের দাবি জানান তারা।
 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. বাবুল হোসেন বলেন, সকল নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে। এখানে অবৈধভাবে কিছু করা হয়নি।
 
এ ব্যাপারে উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মোস্তাফিজুর রহমান বলেন, আমরা শুধু নিয়ম অনুসারে কমিটি গঠন করেছি। অনুমোদন বোর্ড দিয়েছে। এ বিষয়ে বোর্ড সিদ্ধান্ত নেবে।
 
উল্লেখ্য, গত ৮ মার্চ মাধবখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম তালুকদারকে সভাপতি করে এ কমিটি গঠন করা হয়।

এমএসএম / জামান

অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার

‎জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা

কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার

​সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!

অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।

গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক

গাজীপুরে কর্মশালা: খামারিদের সুরক্ষায় সহজ শর্তে ঋণের ঘোষণা দিলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী