ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

শাহজাদপুরে ভোজ্য তেল সংকট


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১৪-৫-২০২২ বিকাল ৫:১

শাহজাদপুরে ভোজ্য তেলের সংকট রয়েছে। এই সংকট এখন আরও প্রকট হয়েছে। বেশি দামে ভোজ্য তেল বিক্রি ও তেল মজুদ রাখার কারণে কয়েকটি দোকান মালিককে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
খোঁজ নিয়ে জানা যোয় শনিবার শাহজাদপুরের বাজার গুলোতে নামী দামী ব্র্যান্ড কোম্পানী গুলোর সয়াবিন ও পামওয়েল টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না। তবে খোলা তেল কিছু কিছু দোকানে পাওয়া গেলেও দাম চড়া। শনিবার শাহজাদপুর পৌরসদরের দ্বারিয়াপুর বাজার ও মনিরামপুর বাজারে একাধিক খুচরা মুদিখানা দোকান মালিক জানান, সংকট চলছে ঈদের আগে থেকেই তা  এখনও চলছে। দ্বারিয়াপুর বাজারের ব্যবসায়ী লিয়াকত আলী আকন্দ ও সুদেব কুন্ডুর সাথে কথা বলে জানা যায় রুপচাঁদা, ফ্রেস, ফ্রেস এক্টিভ সয়াবিন তেলের ডিলাররা ঈদের পর থেকে তেল সরবরাহ না করায় ভোজ্য তেলের সংকট আরও প্রকট হয়েছে।
দ্বারিয়াপুর বাজারের তেল ব্যবসায়ী মিজান জানান তিনি রুপচাঁদার ডিলার। তিনি বলেন ঈদের পর গত বৃহস্পতিবার চাহিদার তুলনায় তার কাছে তেল কম আসায় বাজারের চাহিদা মিটানো সম্ভব হচ্ছে না। ভোজ্য তেল ডিলারদের অভিমত খুব শিগগির আশা করা যায় বাজারে তেল সরবরাহ স্বাভাবিক হবে। মুদি দোকানী সুদেব কুন্ডু জানান শনিবার ডিলারের কাছে থেকে একটি মূল্য তালিকা পেয়েছেন তারা। এতে রুপচাঁদার ৫লিটারের বোতলের দাম ধরা হয়েছে ৯৭০ টাকা, ২ লিটার বোতলের দাম ৩৯০ টাকা, ১ লিটার বোতলের দাম ১৯৫ টাকা, আধা লিটার বোতলের দাম ধরা হয়েছে ১০২ টাকা। খুচরা কত বিক্রি করবেন এটি তারা সিদ্ধান্ত নিতে পারেননি। তেল হাতে পাবার পর সিদ্ধান্ত নেয়া হবে। এদিকে শনিবার সকালে বাজার মনিটরিং করার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ থেকে বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানের প্রধান ছিলেন মাহমুদ হাসান রনি। এ অভিযান চলাকালে দ্বারিয়াপুর বাজারের মাসুদ স্টোর বোতলের তেল খুলে (লুজ) করে বিক্রির দায়ে ৩০ হাজার টাকা, ভাই ভাই খাদ্য ভান্ডার বেশি দামে ভোজ্য তেল বিক্রি করার দায়ে ২০ হাজার টাকা, দ্বারিয়াপুর বাজারের এটিএস বাসষ্ট্যান্ড এর পাশে অবস্থিত সরকার এন্ড ব্রাদার্স ৩০০ লিটার বোতল তেল ও ৫ ড্রাম লুজ তেল মজুদ ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করার দায়ে ৫০ হাজার টাকা নগদ জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ কর্মকর্তা। এছাড়াও দিলরুবা বাসষ্ট্যান্ডের প্রিয়াংকা হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন