ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

হরিপুরে ছেলের হাতে মা খুন


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ১৪-৫-২০২২ রাত ৮:৩৭
ঠাকুরগাঁওয়ের হরিপুরে জমিসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে নিজ ছেলের হাতে পারুল (৭০) নামে এক মা খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৩ মে) রাতে উপজেলার গেদুড়া ইউনিয়নের বনগাঁও উত্তরপাড়া গ্রামে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
 
নিহত পারুল বেগমের স্বামী আফতাব উদ্দীন (৮৫) বাদী হয়ে হরিপুর থানায় রফিকুল ইসলাম (৪৭), এজাবুদ্দিন বাবু (৩৫) ও তার স্ত্রী মোছা. রুম্পা (২৬), জামাল উদ্দিন (৫০), জিএম (৩০), সাইদুর রহমান (৪০), নজরুল (৫০)-সহ অজ্ঞাতনামা কয়েকজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
 
অভিযোগ সূত্রে জানা যায়, মামলাম বাদী কিছুদিন পূর্বে তার দুই সন্তানকে নিজ ১৭ লাখ টাকা দিয়ে শর্তসাপেক্ষে একটি এস্কেবেটর (ভেকু) ক্রয় করে দেন। কিছুদিন পরে শর্ত অনুযায়ী উক্ত টাকা দুই ছেলের কাছ থেকে ফেরত চাইলে তারা টাকা দিতে টালবাহানা শুরু করে। এক সময় বাদী বিরক্ত হয়ে অন্য দুই ছেলেকে বসতভিটায় দুই বিঘা জমি খাস কবলা মূলে রেজিস্ট্রি করে দেন। জমি রেজিস্ট্রি করে দেয়াকে কেন্দ্র করে মা-বাবার সঙ্গে দুই ছেলের বাকবিতণ্ডা হয়। শনিবার ভোরে নিজ বাড়ির পার্শ্ববর্তী আম, লিচু ও কাঁঠাল বাগানের ভেতরে রক্তাক্ত অবস্থায় আনসারী বেগম পারুলের লাশ দেখতে পান।
 
হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম হত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, আফতাব উদ্দীন নামে এক ব্যক্তির অভিযোগে ঘটনাস্থল থেকে পারুল নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় হত্যা মামলা রুজু করে লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে।

এমএসএম / জামান

এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি

দর্শনা পৌর নির্বাচন: মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি-জামায়াতের প্রার্থীরা

মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

চন্দনাইশে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ জামায়াতের

মাদারীপুর সদর থানা থেকে নারী আসামি পালানোর অভিযোগ, ধামাচাপার চেষ্টা

বাঁশখালীতে পায়ে হেঁটে কোমর পরিমাণ পানি পেরিয়ে বন্যার্তদের পাশে ড.শফিকুর রহমান

পূর্ব শত্রুতা ও মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল আজিম (৪০) নামে এক দর্জিকে কুপিয়ে হত্যা

তদন্তে সত্যতা প্রমাণিত হলেও ব্যবস্থা নিতে গড়িমসির অভিযোগ

শিগগিরই খুলে দেয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর- কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী

গজারিয়ায় যাত্রা শুরু করল প্রকৃতি ও স্বাদের অনন্য ঠিকানা 'ন্যাচার লাউঞ্জ'

বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

মাত্র ২ হাজার টাকায় শুরু: শত নারীকে স্বাবলম্বী করে অনন্য দৃষ্টান্ত গড়লেন চাঁপাইনবাবগঞ্জের পপি

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিভিন্ন সংকট দ্রুত সমাধান করা হবে: প্রতিমন্ত্রী টুকু