ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

জোড়দীঘি-কালিকাপুর রাস্তার বেহাল দশা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৪-৫-২০২২ রাত ৮:৪২

সিরাজগঞ্জের সলঙ্গায় জোড়দীঘি-কালিকাপুর রাস্তাটির বেহাল দশা। বৃষ্টির মৌসুমে কাদাপানি জমে থাকায় এ রাস্তা দিয়ে  যানবাহন বা মানুষের হেঁটে বর্তমানে চলাচল করা দুরুহ হয়ে পড়েছে। একদিন বৃষ্টি হলে অন্তত ৭ দিন থাকে কাদাপানি।কোনোভাবে যদি শুকায় আবার বৃষ্টি হলে সেই পূর্বের অবস্থা হয়ে পড়ে।

সলঙ্গা থানার ধুবিল ইউপির আমশড়া জোড়দীঘি বাজার হতে রামকৃষ্ণপুর ইউপির খুদ্দর্শিমলা হয়ে কালিকাপুর গ্রাম পর্যন্ত রাস্তাটি বৃষ্টির মৌসুমে চলাচলে একেবারেই নাজুক। আর এ ভোগান্তিতে এলাকাবাসী দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

স্থানীয় ভুক্তভোগী বাসিন্দারা জানান, সামান্য ১ কি.মি জোড়দীঘি-কালিকাপুর রাস্তাটি পাকাকরণের জন্য রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরোসহ সংশ্লিষ্ট দফতরে বহুবার আবেদন জানিয়েছেন। নামকাওয়াস্তে রাস্তায় মাটি পড়লেও রাস্তাটি পাকা না করায় বৃষ্টি, বর্ষার কয়েক মাসে উক্ত রাস্তায় পানিকাদা জমে থাকায় চলতে গিয়ে এলাকাবাসীকে চরম নাজেহাল হতে হচ্ছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের।

খুদ্দর্শিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আ. মান্নান জানান, এলাকার শিক্ষার্থীদের বই, খাতা, ব্যাগ নিয়ে স্কুল-কলেজে চলাচল করতে গিয়ে খুবই সমস্যায় পড়তে হয়।

এলাকার অনেক ব্যবসায়ী জানান, আমশড়া-জোড়দীঘি বাজার প্রত্যন্ত এলাকার একটি গুরুত্বপূর্ণ বাজার। আর এই বাজারে আসার অন্যতম রাস্তা হলো এটি। তাই জনদুর্ভোগ লাঘবে রাস্তাটি পাকাকরণ অতীব জরুরি।

এ ব্যাপারে বারবার নির্বাচিত রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো জানান, সুতাহাটি হতে রাস্তাটি ধাপে ধাপে প্রায় কালিকাপুর পর্যন্ত পাকা হয়েছে। সামান্য এই রাস্তাটুকু বাদ থাকলেও অল্প সময়ের মধ্যে পাকাকরণ করব ইনশা আল্লাহ।

এমএসএম / জামান

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া