ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

সড়ক দুর্ঘটনায় বিশ্বকাপজয়ী ক্রিকেটার আ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যু


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-৫-২০২২ দুপুর ১১:৫৬

অস্ট্রেলিয়ার ক্রিকেট আকাশ থেকে আরেকটি নক্ষত্র খসে পড়ল। দুইবারের বিশ্বকাপজয়ী অজি অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৪ মে) রাতে কুইন্সল্যান্ডের টাউন্সভিলে সাইমন্ডসের গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার পর ইমার্জেন্সি সার্ভিসের সদস্যরা তার জ্ঞান ফেরানোর চেষ্টা করলেও গভীর চোটের কারণে ঘটনাস্থলেই প্রাণ হারান এক সময়ের আলোচিত এই ক্রিকেটার।

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, টাউন্সভিল থেকে ৫০ কিলোমিটার দূরে হারভি রেঞ্জে ঘটনাটি ঘটে। কুইন্সল্যান্ড পুলিশ এখন দুর্ঘটনার বিষয়টি তদন্ত করছে।

ইংল্যান্ডের বার্মিংহামে জন্ম নেওয়া সাইমন্ডসের অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হয় ১৯৯৮ সালে পাকিস্তানের বিপক্ষে। ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন তিনি। ১১ বছরের ক্যারিয়ারে দেশটির হয়ে ২৬ টেস্ট ও ১৯৮ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন। বিস্ফোরক ব্যাটিং, বুদ্ধিদীপ্ত বোলিং আর অসাধারণ ফিল্ডিং দক্ষতার জন্য বিশ্বজোড়া খ্যাতি ছিল তার। ২০০৩ এবং ২০০৭ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের অংশ ছিলেন তিনি।

অস্ট্রেলিয়ার হয়ে সাইমন্ডস ২৬ টেস্টে ১৪৬২ রান করেছেন, উইকেট পেয়েছিলেন ২৪টি। ওয়ানডে ক্রিকেটেই মূলত নিজের আসল জহরটা দেখিয়েছিলেন এই অনন্যসাধারণ প্রতিভাধর ক্রিকেটার। ১৯৮টি একদিনের ম্যাচ খেলে ৩৯.৭৫ গড়ে পাঁচ হাজারের বেশি রান করার সঙ্গে ১৩৩ উইকেটও তুলে নিয়েছিলেন তিনি।

৪৬ বছর বয়সী সাইমন্ডসের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট দুনিয়ায়। তার সাবেক সতীর্থ থেকে শুরু করে একসময়ের প্রতিপক্ষরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইমন্ডসের এই অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

সাইমন্ডসের সতীর্থ সাবেক অজি উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্ট টুইট করেছেন, 'এটা সত্যিই খুব বেদনাদায়ক।' সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন টুইটে লিখেছেন, তিনি এখনো সাইমন্ডসের মৃত্যুর সংবাদ বিশ্বাস করতে পারছেন না, 'সিম্মো...এটা এখনো বাস্তব মনে হচ্ছে না।'

জামান / জামান

আনচেলত্তির ভুল পরিকল্পনায় ব্রাজিলের ভরাডুবি

কাঠগড়ায় আনচেলত্তি, ফিনিশিংয়ে দুর্বলতা; ব্রাজিলিয়ানদের প্রতিক্রিয়া

ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

কোয়ার্টার ফাইনাল নিশ্চিতে বদলে যাচ্ছে আর্জেন্টিনার একাদশ

নরওয়ের স্বপ্নযাত্রা নাকি ব্রাজিলের জয়খরা কাটাবেন ভিনিসিয়ুস

আজ নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালের আরেক যাত্রী: ব্রাজিল–নরওয়ে ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা

বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ বড় ধস

নিউইয়র্কের মাঠে নেইমার-ভিনিসিয়ুস জুটি!

নরওয়ে ৮-৫ ব্রাজিল

শেষ ষোলোয় প্রতিপক্ষ যাদের পেল আর্জেন্টিনা, কবে-কখন ম্যাচ

আর্জেন্টিনাকে নিয়ে দেওয়া কথা রাখলেন কেপ ভার্দে কোচ

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে

বিশ্বকাপ চলাকালেই অবসর নয়: গুঞ্জন থামালেন রোনালদো