ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সিংগাইরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের জরিমানা


মিজানুর রহমান, সিংগাইর photo মিজানুর রহমান, সিংগাইর
প্রকাশিত: ১৫-৫-২০২২ দুপুর ১২:২৩

মানিকগঞ্জের সিংগাইরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতে এক ব্যবসায়ীকে নগদ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৪ মে) বিকেল ৪টার দিকে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ধল্লা বাজারের ব্যবসায়ী মেসার্স আলতাফ স্টোরের মালিক আলতাফ হোসেনকে এ জরিমানা হরা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল । তিনি বলেন, বোতলজাত হতে সয়াবিন তেল ঢেলে খোলা বাজারে বেশি দামে বিক্রির অভিযোগে তাকে এ জরিমানা করা হয়।

তিনি আরো বলেন, জরিমানার পর সাধারণ দরিদ্র ভোক্তা সাধারণের মাঝে ন্যায্যদামে গুদামের তেল বিক্রি করা হয় । এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এদিকে, জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এহেন কর্মকাণ্ডে বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন সাধারণ ভোক্তাগণ।

স্থানীয় যুবলীগ নেতা বিশিষ্ট সমাজকর্মী মহিদুর রহমান বলেন, ভোক্তা অধিকারের এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। এমন অভিযান সারাদেশে অব্যাহত থাকলে সাধারণ ভোক্তগণ বেশ সুবিধা পাবেন এবং অসদুদ্দেশ্যে গুদামজাতকারী ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে এমন অপরাধ হতে বিরত থাকবে।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত