গো খাদ্যের দ্বীগুন মূল্যে বৃদ্ধি-বিপাকে খামারিরা
সারাদেশে দ্রব্য মূল্যের মূল্য বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বেড়েছে গো খাদ্যের দাম। থেমে নেই মুরগী ও মৎস খাদ্যের দামও। এ নিয়ে বিপাকে রয়েছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৯ টি ইউনিয়নের উপজেলার গো খামারি ও মুরগী,মৎস চাষীরা । মাত্র তিন মাসের ব্যবধানে গো খাদ্যের মূল্য বেড়েছে দ্বীগুনেরও বেশি। উপজেলায় ছোট বড় গো খামারি মালিকদের সফলতা পাওয়ার একটা টার্গেট ছিলো আসছে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে গবাদি পশু গরুকে ঘিরে।কিন্তু সফলতা ও লাভবান হওয়ার তেমন সম্ভাবনা দেখছেন না উপজেলার গো খামারি ও মুরগী,মৎস চাষীরা ।
গত তিন মাসের ব্যবধানে ভুসি বস্তা প্রতি নয়’শত থেকে এক হাজার টাকা, খৈল, চিটা গুড়ার দাম প্রতি বস্তায় ৪’শ থেকে ৫’শ টাকা এবং বস্তা প্রতি ফিডের দাম তিন’শ-চার’শ টাকা বেড়েছে বলে খামারিরা জানিয়েছেন।উপজেলার ক্ষীরতলা গ্রামের গো খামারি স্কুল শিক্ষক জনিল চন্দ্র মাহাতো জানান, গত তিন মাসে ২৫ কেজির বস্তা প্রতি ফিডের দাম চার’শ - পাঁচ’শ টাকা বেড়েছে। সরিষা ও তিলের খৈল, চালের খুদ, চিটাগুড়ার দামও প্রতি বস্তায় তিন’শ থেকে চার’শ বেড়েছে। তিন মাস আগে এক বস্তা ভুসির দাম ছিল ১,হাজার-১’হাজার ২’শত টাকা। এখন বিক্রি হচ্ছে ২’হাজার থেকে ২’হাজার ২’শত টাকায় যা দ্বীগুনেরও বেশি।
তিনি বলেন, “খড়ের দাম বেশি, ঘাসের দাম বেশি। কিন্তু গরু কে তো খাওয়াতে হবে। এই প্রাণীগুলোকে তো না খাইয়ে রাখা সম্ভব নয়। তাই বাধ্য হয়ে শুধু খড় খাওয়ানো হচ্ছে। এভাবে গো-খাদ্যের দাম বাড়লে আমাদের পক্ষে খামার পরিচালনা করা সম্ভব হবে না।”তবে খড়ের দামও আগের চাইতে বেড়েছে বলে উপজেলার পশ্চিম লক্ষিকোলা এলাকার আরেক ভাই ভাই এগ্রো খামারের সত্বাধীকারী শামীম হোসেন জানান।
তিনি বলেন, “গরুর প্রধান খাদ্য ধানের খড় আর ভূষি। অনেকে গরু বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন। এভাবে দাম বাড়তে থাকলে আমারও গরুর খামার তুলে ফেলতে হবে। খামারিদের কথা চিন্তা করে সরকারকে গো-খাদ্যের উপর নজর বাড়ানো দরকার।”এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ভেটেরিনারি সার্জন ডা. আমিনুল ইসলাম বলেন, “গো-খাদ্য হিসেবে খামারিদের দানাদার খাবারের উপর চাপ কমিয়ে ঘাস উৎপাদনের দিকে মনোযোগ বাড়ানো উচিত।”
এমএসএম / এমএসএম
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের