পাংশায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রাজবাড়ীর পাংশায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব -১৭) ২০২২ এর উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৫ মে) উপজেলা প্রশাসনের আয়োজনে বেলা ১১.৩০ টায় পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলী'র সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন, পৌর মেয়র ওয়াজেদ আলী মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা প্রভাস চন্দ্র সেন, পাংশা স্পোর্টিং ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মাসুদ রেজা শিশির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ , জেলা পরিষদ সদস্য উত্তম কুমার কুন্ডু, পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ন রেজা প্রমুখ ।
উদ্বোধনী খেলায় উপজেলার মৌরাট ও হাবাসপুর ইউনিয়নের দুটি দল অংশ গ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন