শান্তিগঞ্জে সরকারিভাবে বোরো ধান সংগ্রহের উদ্বোধন
'শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা খাদ্যগুদামে চলতি বোরো মৌসুমে সরকারিভাবে ধান সংগ্রহ কাজের উদ্বোধন করা হয়েছে। এ বছর প্রতি মণ ধান ১ হাজার ৪০ টাকা দরে সরাসরি কৃষকদের কাছ থেকে কেনা হচ্ছে।
রোববার (১৫ মে) দুপুরে উপজেলা সরকারি খাদ্যগুদামে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, উপজেলা খাদ্য কর্মকর্তা ধীরাজ নন্দী, সমবায় কর্মকর্তা মাসুদ আহমেদ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিউটন চক্রবর্তী, উপ সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিত প্রমুখ।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied