দেবীগঞ্জে উপজেলা প্রশাসনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান
পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রশাসনের মাদকবিরোধী অভিযানে দুজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৫ মে) দুপুর সোয়া ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সোনাহার ইউনিয়নের বগুড়াপাড়া এলাকার পিয়ার আলী শেখের ছেলে গোলজার ও পার্শ্ববর্তী গোয়ালপাড়া এলাকার জালাল শেখের ছেলে বাদশা আলমের বাসায় অভিযান পরিচালনা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল।
এ সময় গোলজারের শোয়ার ঘর থেকে ২ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ গোলজারকে গ্রেফতার করা হয়। অপরদিকে বাদশা আলমের বাড়ি থেকে ৭০০ গ্রাম গাঁজা ও নগদ দুই হাজার সাতশত টাকা উদ্ধার করা হয়। বাদশা আলম বাড়িতে না থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
একই দিনে দন্ডপাল ইউনিয়নের কালিগঞ্জ তাঁতিপাড়া এলাকার বাবুল শেখের ছেলে হামিদুর রহমানকে গাঁজা সেবনের জন্য গ্রেফতার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌসের নেতৃত্বে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক (ভারপ্রাপ্ত) আশরাফুল হকের তত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক (ভারপ্রাপ্ত) আশরাফুল হক অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোলজার এবং বাদশা আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে এবং হামিদুর রহমানকে গাঁজা সেবনের কারণে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied