উখিয়ায় পাহাড় নিধন ও বনাঞ্চল উজাড়, শতাধিক বহুতল ভবন নির্মাণ চলছে
উখিয়ায় বন বিভাগের জায়গায় বনাঞ্চল ধ্বংস ও পাহাড় কর্তন করে অসংখ্য বহুতল ভবণ নির্মাণ করছে পাহাড়খেকো ভূমিদস্যুরা।
জানা যায়, উখিয়া সদর ও ওয়ালা বিটের আওয়াতাধীন কক্সবাজার-টেকনাফ প্রধান সড়কের নিউ ফরেস্ট অফিস থেকে শুরু করে কুতুপালং টিভি টাওয়ার পর্যন্ত রাস্তার দুপাশে অর্ধশতাধিক একর বনভূমি দখল করে নিজেদের ইচ্ছামতো এসব ভবন নির্মাণ করে যাচ্ছে কিছু অসাধু ব্যক্তি।
সরেজমিন দেখা যায়, এসব দখলের নেপথ্যে রয়েছে আমগাছতলা খ্যাত উঠনি লামনি এলাকার বদি আলমের ছেলে সোনা মিয়া, হাঙ্গরগোনা এলাকার রণধীর বড়ুয়ার ছেলে কল্পনা বড়ুয়া, পল্টু বড়ুয়া, জামাই মিন্টু বড়ুয়া। অপরদিকে কুতুপালং হিন্দু রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকার মোহাম্মদ হোসনের ছেলে আব্দু রহিম বন বিভাগের রোপণকৃত চারা গাছ কর্তন করে পাহাড় কেটে রাতের আঁধারে মাটি বিক্রি করছে। এসবের কারণে ওই এলাকার পরিবেশ বিপর্যয়ের মুখে।
বাংলাদেশ পরিবেশ আন্দলনের (বাপা) উখিয়া শাখা সাধারণ সম্পাদক জসিম আজাদ জানান, প্রাকৃতিক পরিবেশ রক্ষা করতে বন বিভাগকে আরো কঠোর হতে হবে। উখিয়ায় একদিকে রোহিঙ্গাদের তাণ্ডবে শত শত একর জমির বনাঞ্চল উজাড় ও পাহাড় কেটে সাবাড় করা হয়েছে, এতে তাদের ঘনবসতিতে পরিবেশ মারাত্মকভাবে ভারসাম্য হারাচ্ছে। অন্যদিকে স্থানীয় কিছু অসাধু ব্যক্তি রাতারাতি পাহাড় কেটে বনাঞ্চল উজাড় করে বন বিভাগের জায়গাগুলো দখলে নিয়ে ভবন নির্মাণ করছে। তাই বাপার পক্ষ থেকে বন বিভাগকে আরো শক্ত ও কঠোর হতে দাবি জানাচ্ছি।
এ বিষয়ে উখিয়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, মাঠে সার্বক্ষণিক বন বিভাগের কর্মকর্তারা রয়েছেন। প্রাকৃতিক পরিবেশ রক্ষার্থে নিয়মিত অভিযানের ন্যায় উখিয়ায় বন বিভাগের জায়গা দখলমুক্ত, পাহাড় কাটা, বনাঞ্চল রক্ষা করতে যেসব প্রক্রিয়া রয়েছে তা বাস্তবায়নে আমরা কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং কেউ অবৈধভাবে এসব জায়গায় বহুতল ভবন নির্মাণ করলে অভিযানের মাধ্যমে এসব স্থাপনা উচ্ছেদ করা হবে। পাশাপাশি জড়িত সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা সরোওয়ার আলম এ প্রসঙ্গে জানান, বনভূমি অবৈধ দখলদারি ও পাহাড় নিধনকারীদের বিরুদ্ধে আইনগত যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র্যালি : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
বারহাট্টায় এমপির হস্তক্ষেপে সংস্কার হচ্ছে অতি গুরুত্বপূর্ণ সড়ক
খুঁটির জোরে ডেপুটেশনে ৭ বছর পিডি: রাকাব এসইসিপি প্রকল্পে ৪২ কর্মচারীর কর্মবিরতিতে অচলাবস্থা
পাগলা মসজিদে সাড়ে ৩ ঘণ্টায় পাওয়া গেল ১০ কোটি টাকা, গণনা চলছে
বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে গিয়ে পল্লী বিদ্যুতের কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগ, খালিয়াজুরী থানায় মামলা
রায়গঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে রাস্তায় তাঁতকল মালিক-শ্রমিকরা
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক সাইফুদ্দিন রমিজকে হুমকি ও অপপ্রচার, থানায় জিডি
রাঙ্গুনিয়ায় দুই প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিন যেন মেডিকেল বর্জ্যের ডাস্টবিন
মোহনগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যু
সাতক্ষীরা শহরে মাদকের ছড়াছড়ি প্রশাসনের ভূমিকা নিরব
সাঘাটায় ইউপি চেয়ারম্যান, প্রধান শিক্ষক ও মেম্বারসহ ৬ জন পুলিশ হেফাজতে, পরে মুচলেকায় মুক্তি