ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ বাঙ্গালী নদীর ভাঙ্গন রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত


গোবিন্দগঞ্জ প্রতিনিধি photo গোবিন্দগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৫-২০২২ দুপুর ১:৩
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাঙ্গালী নদীর ভয়াল ভাঙ্গনের হাত থেকে রক্ষায় এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন  অনুষ্ঠিত হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বামন হাজরা গ্রাম ঘেঁসে বাঙ্গালী নদীর পার নদী খননের ফলে ভাঙ্গন শুরু হয়েছে। এই নদীটি ড্রেজিংয়ের কাজ করছে সেনাবাহিনী। দেওয়ানতলা রেল ব্রীজের দক্ষিণ পাশে নদীর স্রোতের ধারা পরিবর্তনে সেনাবাহিনী বাঁধ নির্মাণ ও স্থানীয় বালুদস্যূরা ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে। ওই বাঁধ নির্মাণ করায় নদীর স্রোত পরিবর্তন হওয়ায় এবং বালু উত্তোলনের ফলে বামন হাজরা গ্রাম এখন নদী ভাঙ্গনের কবলে। ফলে বসবাসরত পরিবারের লোকজনের মাঝে দেখা দিয়েছে নদী গর্ভে বাড়ী ঘর বিলীন হওয়ার আশংকা। স্থানীয় ভুক্তভোগি পরিবারের অভিভাবক মজিবর আকন্দ, সেলিনা বেগম,সাইদুর রহমান সরকার, রাজু মিয়া, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক নদীর ড্রেজিং কাজে নিয়োজিত সেনাবাহিনীর লোকজন ও বালুদস্যূদের উপর অভিযোগের তীর ছুঁড়ে বলেন, এদের কারনে বামন হাজরা গ্রামের লোকজনের বাড়ী ঘর নদী গর্ভে বিলীন হচ্ছে। অনেকেই নদীর তীর থেকে বাড়ী ঘর ভেঙ্গে অনত্র সড়ে নিচ্ছে। তাই নদী ভাঙ্গন প্রতিরোধে স্থানীয়, উপজেলা, জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কাছে জরুরী আশু হস্তক্ষেপ কামনা করেছেন। 
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেনকে মুঠোফোনে নদী ভাঙ্গনের বিষয়টি অবহিত করলে, তিনি লোক পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত