ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

রূপপুর এনপিপিঃ আউটার কন্টেইনমেন্ট ডোমের প্রাক-সংযোজন কাজ শুরু


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৫-২০২২ দুপুর ১:৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আউটার কন্টেইনমেন্ট ডোমের প্রাক-সংযোজন কাজ শুরু হয়েছে। ডোমের সংযোজন এবং স্থাপনের দায়িত্ব পালন করছে রসাটম প্রকৌশল শাখার অঙ্গপ্রতিষ্ঠান ট্রেস্ট রসেম।
আরএনপিপি থেকে গণমাধ্যমকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, এটমস্ত্রয়এক্সপোর্ট (এএসই) ভাইস  প্রেসিডেন্ট ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক আলেক্সি  দেইরি এ প্রসঙ্গে জানান, “বিদ্যুৎ ইউনিট নির্মাণে আউটার কন্টেইনমেন্ট ডোম স্থাপন সিভিল ওয়ার্কের চুড়ান্ত ধাপ হিসেবে বিবেচিত হয়। এরপর স্বয়ংক্রিয় (প্যাসিভ) তাপ অপসারণ ব্যবস্থার কাঠামো ও যন্ত্রপাতি স্থাপন করা সম্ভব হয়ে থাকে; যা ফিজিক্যাল স্টার্ট-আপের জন্য গুরুত্বপূর্ণ”।
আউটার কন্টেইনমেন্ট ডোম উপর এবং নীচ দু’টি অংশ নিয়ে গঠিত যা নির্মাণ কর্মীদের কাছে ‘হেড পিস’ এবং ‘স্কার্ট’ হিসেবে পরিচিত। নীচের অংশে থাকে ১২টি আলাদা সেগমেন্ট এবং কংক্রীট রিইনফোর্সমেন্টসহ প্রতিটির ওজন ১৮টন। অন্যদিকে উপরের অংশটি ১৭টি সেগমেন্টে বিভক্ত। পূরো ডোমটির সংযোজন হবে মাটিতেই। উভয় অংশ ইন্সটলেশনের পর এর ওপর কংক্রীট ঢালাই সম্পন্ন করা হবে।
আউটার কন্টেইনমেন্ট  ডোমের প্রস্তুতি, সংযোজন, ইন্সটলেশন এবং কংক্রীটিং এর জন্য সাধারণত প্রয়োজন হয় ১,১৫১দিন; যা বিদ্যুৎ ইউনিট নির্মাণের ক্ষেত্রে সবচেয়ে দীর্ঘ সময়। তবে, এই সময়কাল ৫৮৪দিনে কমিয়ে আনার জন্য রূপপুর এনপিপিতে একটি বিশেষ আরপিএস প্রকল্পের অধীনে কাজ চলছে।
রাশিয়ার কারিগরী ও আর্থিক সহায়তায় নির্মীত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটমের প্রকৌশল বিভাগ এর ডিজাইন প্রণয়ন ও জেনারেল কন্ট্রাকটর হিসেবে দায়িত্ব পালন করছে।

এমএসএম / এমএসএম

দামুড়হুদার নবাগত ইউএনও হিসেবে লাভলী ইয়াসমিনের যোগদান

আওয়ামী লীগ নেতা  সিরাজুল আলম ঝন্টুর ইন্তেকাল

ব্র্যাক পটুয়াখালী মাইক্রোফাইনান্স (দাবি+)কর্মসূচির উদ্যোগে ব্র্যাক হ্যাচারির মাছের পোনা অবমুক্ত করন

ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২

সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ

তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটক হওয়া ইমামের বিয়ে, কাবিন নির্ধারণ ১০ লাখ টাকা

রাজস্থলীতে পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন

বিজয়নগরের সাতবর্গে ১ কোটি ১৯ লাখ টাকার পুকুর নিয়ে বিরোধ: সাবেক মেম্বারসহ দুইজনের বিরুদ্ধে জিডি