ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

নাঈমের ঘূর্ণিতে ৩৯৭ রানে থামলো শ্রীলঙ্কা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-৫-২০২২ দুপুর ৪:৩৫

বাংলাদেশ দলের তরুণ অফ স্পিনার নাঈম হাসানের ঘূর্ণিতে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৩৯৭ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট নিয়েছেন নাঈম। এদিকে বাংলাদেশের মাটিতে অন্যরকম এক ইতিহাসের অংশ হয়ে গেলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। প্রথম ব্যাটার হিসেবে ১৯৯ রানে আউট হলেন এ লঙ্কান অভিজ্ঞ ব্যাটার।

সোমবার (১৬ মে) চা বিরতি পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ছিলো ৮ উইকেটে ৩৭৫ রান। সেখান থেকে সফরকারী দলকে ৪শ’ রানের কাছাকাছি নিয়ে যাওয়ার কৃতিত্ব অ্যাঞ্জেলো ম্যাথিউজের। শক্ত প্রতিরোধ গড়ে দলকে শেষ পর্যন্ত টেনেছেন তিনি। বাংলাদেশের সেরা বোলার ছিলেন নাঈম হাসান। ১০৫ রানে ৬ উইকেট নেন তিনি। এটা তার ক্যারিয়ারের তৃতীয় ৫ উইকেট ও সেরা বোলিং ফিগার। সাকিব আল হাসান ৬০ রানে নেন ৩ উইকেট।

সকালে সাগরিকায় ৪ উইকেটে ২৫৮ রান নিয়ে খেলতে নামে ম্যাথিউজ ও চান্দিমাল। দিনের শুরু থেকে শাসন করে গেছেন তারা। তাদের দুজনের জুটিতে প্রথম সেশনেই ৩০০ ছাড়ায় লঙ্কানদের স্কোর। প্রথম সেশনে কেবল দুটি উইকেট নিতে পেরেছে বাংলাদেশ। তরুণ স্পিনার নাঈম হাসান ফিরিয়েছেন দিনেশ চান্দিমালকে। ৬৬ রানে তার প্রতিরোধ ভাঙেন নাঈম। এরপর ব্যাট করতে নামা নিরোসান ডিকওয়েলাকেও আউট করেন নাঈম।

লাঞ্চ বিরতি পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ছিলো ৬ উইকেটে ৩২৭ রান। বিরতি থেকে ফিরে দলের স্কোরবোর্ডে এক রান যোগ করতেই রামেশ মেন্ডিস ও এম্বুলদেনিয়াকে ফেরান সাকিব আল হাসান।

এরপর ফার্নান্দোর সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন ম্যাথিউজ। দুজনে মিলে গড়েন অপ্রতিরোধ্য ৪৭ রানের জুটি। এরপর শরিফুলের করা বল ফার্নান্দোর হেলমেটে আঘাত করলে রিটায়ার্ড হার্ট হন তিনি। ম্যাথুসের ডাবল সেঞ্চুরির পথে সঙ্গ দেয়ার জন্য আবারও ব্যাট করতে নামেন বিশ্ব। দেখে-শুনেই খেলছিলেন ম্যাথিউজ। কিন্তু ১৯৯ রানে নাঈমের বলে সাকিবের হাতে ক্যাচ দিয়ে সেঞ্চুরি হাতছাড়া করেন তিনি। ৩৯৭ বলে খেলা তার ১৯৯ রানের ইনিংসটি ১৯টি চার এবং একটি ছয়ে সাজানো।

এমএসএম / এমএসএম

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ