ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

শাহজাদপুরে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রিকসাচালক আটক


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১৭-৫-২০২২ দুপুর ১:১৮

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাসা থেকে ৪ বছরের শিশুকে ভাত খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে হুমায়ুন কবির (৪৫) নামে এক রিকসাচালককে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (১৬ মে) বিকেলে অভিযুক্ত হুমায়ুন কবিরকে জনগণ আটক করে পুলিশে খবর দিলে শাহজাদপুর থানার এসআই কাঞ্চন কুমার থানা হেফাজতে নেন। 

ভুক্তভোগী শিশু জান্নাতি (৪) শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের গোপালপুর গ্রামের সিএনজি চালক জাহাঙ্গীরের মেয়ে। তারা শাহজাদপুর পৌর সদরের রামবাড়ী খঞ্জনদিয়ার মহল্লার মন্টুর বাড়িতে ভাড়া থাকে। অভিযুক্ত হুমায়ুন কবির (৪৫) পাশেই ভাড়া বাড়িতে থাকে বলে জানা গেছে। সে পাবনা জেলার চাটমোহর উপজেলার সন্দভার মো. গাজিউর রহমানের ছেলে। 

ভুক্তভোগী শিশুটির মা ফজিলা খাতুন এবং এলাকাবাসী জানান, জান্নাতি গত রোববার (১৫ মে) বাড়িতে খেলছিল। হুমায়ুন কবির জান্নাতিকে ডেকে তার বাসায় নিয়ে প্রথমে ভাত খাওয়ায়। পরে গলা চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। সন্ধ্যায় জান্নাতি বাড়ি ফিরে এসে বিষয়টি জানালে রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় চিকিৎসকের কাছে প্রথমে চিকিৎসা দেয়া হয়। পরে প্রচুর রক্তক্ষরণ হয়ে অবস্থার অবনতি হলে তাকে প্রথমে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সোমবার (১৬ মে) বিকেলে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়া হয়। এ বিষয়ে শাহজাদপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

এ ব্যাপারে ঘটনাস্থলে থাকা শাহজাদপুর থানার এসআই কাঞ্চন কুমার জানান, অভিযুক্ত মো. হুমায়ুন কবিরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে আনা হয়েছে।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন