ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-৫-২০২২ দুপুর ৪:১৭

চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। মেগা এই টুর্নামেন্টের আগে সে দেশে গিয়ে একটি প্রস্তুতি ক্যাম্প আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপে আগে ম্যাচ প্রস্তুতি হিসেবে নিউজিল্যান্ডে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলার প্রক্রিয়া চালাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ মঙ্গলবার চট্টগ্রামে সংবাদমাধ্যমকে এই তথ্য দেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস, ‘আপনারা জানেন আমাদের কতগুলো টি-টোয়ান্টি ম্যাচ আছে। ১৬ টার বেশি আমরা ম্যাচ খেলব। অনেক প্রস্তুতি, আমাদের জন্য এটা আলাদা ক্যাম্প লাগছে না। কারণ আমরা খেলার মধ্যেই আছি। যেটা আমরা করছি যে ওখানে (অস্ট্রেলিয়া) যাওয়ার আগে আমরা অ্যাডিলেডে একটা ক্যাম্প করব, আরেকটা ত্রিদেশীয় সিরিজ আমরা খেলব ইনশাল্লাহ নিউজিল্যান্ডে।’

ত্রিদেশীয় টুর্নামেন্টে নিউজিল্যান্ডের পাশাপাশি পাকিস্তানের থাকার সম্ভাবনার কথা বলেন জালাল ইউনুস, ‘ক্যাম্পে সাত-আটদিন আমরা অনুশীলন করে চলে যাব নিউজিল্যান্ডে। হয়তো ক্রাইস্টচার্চে হবে। ওখানে একটা ত্রিদেশীয় সিরিজ হবে। এখনো ফাইনাল হয়নি, তবে মোস্ট প্রোব্যাবলি পাকিস্তান হবে।’

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অন্তত ৪টি ম্যাচ খেলার আলোচনা চলছে। ফাইনালে উঠলে সংখ্যাটা বেড়ে দাঁড়াবে পাঁচে। সঙ্গে বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ায় যে প্রস্তুতি ক্যাম্প করবে টাইগাররা, সেখানেও প্রস্তুতি ম্যাচ খেলার ভাবনা আছে বিসিবির।

জালাল বলছিলেন, ‘মিনিমাম ৪টা ম্যাচ হবে ওখানে। তার আগে আমরা যখন অনুশীলন ম্যাচ খেলব, রেডব্যাকের সঙ্গে অনুশীলন ম্যাচ খেলব। রেডব্যাক ওদের বিগ ব্যাশের টিম।’

এমএসএম / এমএসএম

টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত হৃদয়, জানালেন কোচ

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!