টাঙ্গাইলে দেড় হাজার একর কৃষিজমির জলাবদ্ধতা দূরীকরণে বিএডিসির খাল খনন
টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা, কুড়াগাছা ও আউশনারা ইউনিয়নের দেড় হাজার একর কৃষিজমি আবাদযোগ্য করতে ও অর্ধলক্ষ মানুষকে জলাবদ্ধতা থেকে রক্ষা করতে খিরাই খাল ও গুজা খাল খনন করেছে বিএডিসি। সাড়ে ৯ কি.মি দীর্ঘ এ দুই খাল দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এ বিপুল পরিমাণ কৃষি জমিতে জলাবদ্ধতায় ফসলের ক্ষয়ক্ষতি হতো। খাল খননে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে।
মধুপুর বিএডিসি সূত্রে জানা যায়, খাল দুটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভরাট হয়ে গিয়েছিলো। কোন কোন স্থানে দৃশ্যমানই ছিল না। যার ফলে এ খাল দুটি সংলগ্ন দেড় হাজার একর জমির পানি পাশের হাওদা বিলে নিষ্কাশিত হতে পারতো না। ফলে ভারী বর্ষণে এ সকল জমিতে জলাবদ্ধতা তৈরি হত এবং ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হতো। তাছাড়া জমিগুলো জলাবদ্ধ থাকার কারণে রোপা আমণ আবাদ করতে পারতো না। কৃষকদের দাবিতে দুর্ভোগ এড়াতে খাল খননের উদ্যোগ নেয় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)। চলতি অর্থবছরে বিএডিসির চলমান ‘ময়মনসিংহ বিভাগ ও ঢাকা বিভাগের টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলার ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্পে’-এর আওতায় ৪৫ লাখ টাকা ব্যয়ে সাড়ে তিন কি.মি দীর্ঘ খিরাই খাল ও ৭০ লাখ টাকা ব্যায়ে ৬ কি. মি দীর্ঘ গুজা খাল পুনঃখনন করা হয়।
উপকারভোগী কৃষক আলী আকবর ও আব্দুস ছাত্তার আকন্দসহ অনেকেই জানান, খাল দুটি খনন করায় দীর্ঘদিনের জলাবদ্ধাতা থেকে মুক্তি পেয়েছে এলাবাসী। এতে বিপুল পরিমাণ কৃষি জমি আবাদের আওতায় এলো।
স্থানীয় ইউপি সদস্য মজিবুর রহমান বলেন, খাল খননের ফলে খালের গভীরতা বৃদ্ধি পাওয়ায় বিস্তীর্ণ এলাকার জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি রোপা আমন ও বোরো মৌসুমে খালে পর্যাপ্ত পানি প্রবাহমান থাকবে। শুকনো মৌসুমে এ পানি এলাকার কৃষক সেচ কাজে ব্যবহার করতে পারবে। উৎপাদন খরচও কম হবে।
বিএডিসির (ক্ষুদ্র সেচ) প্রকল্পের টাঙ্গাইল জোনের সহকারী প্রকৌশলী আশিক জামান বলেন, খাল খননে বিস্তীর্ণ কৃষি জমির যোগাযোগ সহজ হয়েছে। খালের দুই পাড়ের জমির পানি নির্গমনের জন্য ইউপিভিসি পাইপ দিয়ে খালের প্রয়োজনীয় স্থানে আউটলেট নির্মাণ করা হয়েছে। এতে হাওদা বিলের অনেক দিনের জলাবদ্ধতা দূর হয়েছে এবং বোরো ধান কৃষক নির্বিঘ্নে ঘরে তুলতে পারবে। ফলে অনেক কৃষক উপকৃত হবে এবং বিপুল পরিমাণ কৃষিজমি দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে।
বিএডিসির এরূপ বহুমুখী উদ্যোগের ফলে উপকারভোগী এই তিন ইউনিয়নের কৃষকরা বিএডিসির কাজে সন্তোষ প্রকাশ করেন এবং মধুপুরে বিএডিসির উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে এই প্রত্যাশা করেন।
বিএডিসির ময়মনসিংহ বিভাগ ও ঢাকা বিভাগের টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলার ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্পের পরিচালক প্রকৌশলী মুহাম্মদ বদরুল আলম বলেন, কৃষিমন্ত্রী মহোদয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে খিরাই খাল এবং গুজা খাল পুনঃখননের উদ্যোগ গ্রহণ করা হয়। খাল দুৃটি পরিদর্শন করে পুনঃখননের উদ্যোগ নেয়া হয়। খাল পুনঃখননের ফলে খালপাড়ের জমির জলাবদ্ধতা আর থাকবে না এবং বোরো মৌসুমে খালের জমাকৃত পানি কৃষকরা সেচ কাজে ব্যবহার করতে পারবেন।
এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, জলাবদ্ধতা নিরসনে খাল খননে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। দাবির পরিপ্রেক্ষিতে মধুপুরে খিরাই ও গুজা খাল খননে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিএডিসিকে নির্দেশ দেয়া হয়। খননের ফলে খালের গভীরতা বৃদ্ধি পাওয়ায় ফসল আনা-নেয়া ও পারাপারের জন্য একটি ফুট ব্রিজ নির্মাণে দাবি করেছে এলাকাবাসী। ফুট ব্রিজ নির্মাণের কাজ দ্রুত করা হবে।
এমএসএম / জামান
সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল
সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত
চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী
লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন
পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি
আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার
কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ
বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন
মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার