ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি উদ্যোগে মহাসমাবেশ অনুষ্ঠিত


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১১-২০২৫ বিকাল ৫:১৫

আমরা গত ১৭ বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি। এখন আর ফ্যাস্টিস্টের বিরুদ্ধে নয়, সারাদেশে ধানের শীষ প্রতীকের বিজয় ছিনিয়ে আনার আন্দোলন করতে হবে। কোনো শক্তিই আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় রুখতে পারবে না।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে মিরসরাই উপজেলা স্টেডিয়ামে উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় সংহতি ও বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক মহব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ার‌্যান এসব কথা বলেন।

বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে ও মিরসরাই মিনি স্টেডিয়ামে মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিমের যৌথ সঞ্চালনায় মহা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনের বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান।

ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করার জন্য রাজপথে যে সকল নেতা ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সবার ত্যাগ তিতিক্ষার মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছে। যারা আন্দোলন সংগ্রামে ভিন্ন ভিন্ন নেতার নেতৃত্বে অবদান রেখেছেন সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। নানান মানুষ নানান মত দেশ বাঁচাতে ঐক্যমত। ব্যক্তির যেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্লোগানকে ধারণ করে আমরা ভিন্ন ভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় ধানের শীষ প্রতীক পাওয়ার জন্য আন্দোলন করেছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীক ঘোষণা করার মধ্য দিয়ে আমাদের প্রতিযোগিতা শেষ হয়েছে। তিনি আমাকে ধানের শীষ প্রতীক উপহার দিয়েছেন। যারা মনোনয়ন চেয়েছেন কিন্তু পান নাই তারাও দলের জন্য গুরুত্বপূর্ণ। নির্বাচনে মিরসরাই জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা আপনাদের সার্বিক সহযোগিতা চাই। আপনারা মনে কষ্ট না নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপর আস্থা রেখে, বিএনপির প্রতীকের নির্বাচনী কার্যক্রমে সামিল হবেন। আমার বিশ্বাস আপনারা বিএনপির পরীক্ষিত নেতা। আপনারা বিএনপির প্রতীককে বিজয়ী করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। আমরা আপনাদের অভাব অনুভব করছি। আপনাদের মিছ করছি। আমরা আপনারদের সহযোগিতার আশায় আছি।

নুরুল আমিন চেয়ারম্যান আরো বলেন, ‘আমার ছবি ব্যবহার করে বিভিন্ন মানুষের বাসা, বিলবোর্ড যারা ব্যানার, পোস্টার লাগিয়েছেন তারা দ্রুত সব নামিয়ে ফেলবেন। কাউকে কষ্ট দিয়ে নির্বাচনী প্রচারণা আমরা করবো না। সমাবেশের জন্য কষ্ট পাওয়ায় যাত্রী সাধারণ, দোকানদার ও স্থানীদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। আমাকে দায়িত্ব দিয়েছেন ধানের শীষকে পাহারা দেওয়ার জন্য। মালিক করেননি। ধানের শীষ প্রতীককে জনপ্রিয় করার জন্য আমার নেতা তারেক রহমান দায়িত্ব দিয়েছেন। আপনারা সবাই তারেক রহমানের সালাম নিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিবেন। প্রত্যেকে নিজ নিজ পরিবারে ধানের শীষ প্রতিকের পক্ষে ক্যাম্পেইন করবেন। আপনার নিজের বাড়ি ও বাড়ির পাশের প্রতিবেশীর কাছে ধানের শীষের পক্ষে ভোট দেয়ার জন্য সবাইকে একমত করে নিবেন।’

এমএসএম / এমএসএম

শরণখোলায় প্রবাসীর নির্মাণাধীন ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আলফাডাঙ্গায় দুই মাদক কারবারিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

টঙ্গীতে মাদক বিরোধের জেরে নুরুল ইসলাম হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪

পিরোজপুরে বিএনপির উদ্যোগে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত

বরগুনায় পুলিশের হস্তক্ষেপে পরিবারের কাছে ফিরলেন গাজীপুরের নাবালিকা

চুরি-লুট-হামলায় অস্থির রায়গঞ্জ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশ সাধারণ মানুষেরা

আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী

পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মিরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, থানায় এজাহার দায়ের

ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লা যাত্রাবিরতিতে বড় পথসভাঃ কাজী দ্বীন মোহাম্মদ

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে একই দিনে তিন শিশুর মৃত্যু

উত্তরাঞ্চলের প্রথম পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন

জয়পুরহাটে অনলাইন জুয়া ও মাদক বিক্রির অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেপ্তার