জাতীয় সাংবাদিক সংস্থার ভূঞাপুর ইউনিটের কমিটি ঘোষণা
জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ১৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির বর্ধিত সভায় আগামী দুই বছর মেয়াদের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতি হিসাবে মনোনিত হয়েছেন আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি আল আমিন শোভন ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনিত হয়েছেন আমার সংবাদ পত্রিকার ভূঞাপুর উপজেলা প্রতিনিধি মামুন সরকার।
শুক্রবার (১৪ নভেম্বর ) সকাল ১১টার দিকে উপজেলার বাগবাড়ী আউটডোর রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এক বর্ধিত সভায় প্রধান অতিথি এবং জাতীয় সাংবাদিক সংস্থার টাঙ্গাইল জেলা ইউনিটের আহবায়ক মাসুদুর রহমান মিলন এ কমিটি ঘোষণা করেন।
এসময় বর্ধিত সভায় আনন্দ টেলিভিশন জেলা প্রতিনিধি আল আমিন শোভনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার টাঙ্গাইল জেলা শাখার সদস্য সচিব সৈয়দ নাজমুল হোসেন। আরও উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার ভূঞাপুর উপজেলা ইউনিটের উপদেষ্টা দৈনিক যুগান্তরের ভূঞাপুর উপজেলা প্রতিনিধি আসাদুল ইসলাম (বাবুল), দৈনিক মানবকণ্ঠের ভূঞাপুর উপজেলা প্রতিনিধি শাহআলম প্রামাণিক , দৈনিক মজলুমর কণ্ঠের ভূঞাপুর উপজেলা প্রতিনিধি আতাউর রহমান তালুকদার মিন্টু এবং দৈনিক যায়যায়দিন পত্রিকার ভূঞাপুর উপজেলা প্রতিনিধি আখতার হোসেন খান।
এসময় জাতীয় সাংবাদিক সংস্থার ভূঞাপুর ইউনিটের মনোনীত হয়েছেন সহ-সভাপতি রফিকুল ইসলাম রবি ও আব্দুর রশিদ শেখ, যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, অর্থ সম্পাদক সাজেদুল ইসলাম শুভ, ক্রীড়া সম্পাদক আরিফুজ্জামান তপু, দপ্তর সম্পাদক কবির হোসেন, তথ্য সম্পাদক শাওন, প্রচার সম্পাদক মোঃ শহিদুল ইসয়াম। কার্যকরী সদস্যরা হলেন- সিরাজুল ইসলাম কিসলু, সৈয়দ সরোয়ার সাদী রাজু, আব্দুর রহিম ও খন্দকার মাসুদ রানা ।
কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি আল আমিন শোভন এবং প্রধান অতিথি মাসুদুর রহমান মিলন জানান, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, প্রশিক্ষণ এবং অধিকার সংরক্ষণে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং ন্যায়নিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠায় নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলেও তারা জানান।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় জলাবদ্ধতা নিরসন ও সড়ক প্রশস্তকরণে বৃহৎ পরিকল্পনা
কুড়িগ্রামে জলবায়ু দুর্যোগ মোকাবিলায় ‘নারী অগ্রগতি’ প্রকল্পের সূচনা সভা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ের ৪৫ শয্যার ওয়ার্ডে ২১৫ শিশু : গাছতলায় চলছে চিকিৎসা
উলিপুরে শীতকালীন আগাম সবজিতে জমজমাট বাজার: স্বস্তির দামে খুশি ক্রেতা-বিক্রেতা
পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্যের ভিত্তিতে থ্রাইভ প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত ২
ঠাকুরগাঁওয়ে ৩য় আঞ্চলিক কাব ক্যাম্পুরি শুরু নিয়ে প্রেস ব্রিফিং
মানিকগঞ্জে ত্রিপল হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদন্ড, ৮ জনের যাবজ্জীবন
ভর্তুকির সার পাচার রোধে সীমান্তে কঠোর নজরদারির নির্দেশ কৃষিমন্ত্রীর
কুড়িগ্রামে শতভাগ ফেল করা ৯ কলেজের ফলাফল পর্যালোচনা ও শিক্ষা মানোন্নয়নে মতবিনিময়
নরসিংদীতে শিক্ষকদের পাঠাগার ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত
আদমদীঘিতে বার্মিজ ফোল্ডিং চাকুসহ যুবক গ্রেফতার