তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে: পিআইবি মহাপরিচালক
প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মধ্য দিয়ে রাজনৈতিক ভারসাম্য ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। যেদিন এ সিদ্ধান্ত পাশ হয়েছে সেদিনই বোঝা হয়ে গেছে বাংলাদেশে আর নির্বাচন হচ্ছে না। তত্ত্বাবধায়ক সরকার নেই মানে নিরপেক্ষ নির্বাচন হবে না এটা একদম পরিষ্কার। তার মানে ইলেকশন যেহেতু হবে না তাহলে রাজনৈতিক দলগুলো দমন ও ধ্বংস করা হবে।
মঙ্গলবার পিআইবি'র সম্মেলন কক্ষে গাজীপুরের সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দু'দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী দিনে মহাপরিচালক এসব কথা বলেন। এ সময় গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
মহাপরিচালক আরো বলেন, নির্বাচনকালীন সাংবাদিকদের পেশাদারির পরিচয় দিতে হবে। কারণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তাদের ভূমিকা অপরিসীম। নির্বাচনের সময় গণমাধ্যমের দায়িত্ব শুধু খবর প্রকাশ নয়, বরং সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে জনগণের আস্থা রক্ষা করা।
তিনি আরো বলেন, এবারের নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ও সত্যিকার ভাবে জনমতের প্রতিফলন ঘটবে যা আগামীর বাংলাদেশ কেমন হবে। তা না হলে আমরা আবারো ফ্যাসিবাদের কবলে পড়বো। সরকার শুধু গঠন করলে হবে না সরকার যেনো ফ্যাসিবাদী না হয়ে ওঠে এজন্য এবারের গণভোট গুরুত্বপূর্ণ। গুজব ও অপপ্রচারের যুগে সাংবাদিকদের তথ্য যাচাইয়ের দক্ষতা বাড়ানো জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচনী আইন, সাংবাদিকদের জন্য নীতিমালা, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দ্যা ডেইলি স্টার পত্রিকার সিনিয়র রিপোর্টার মোঃ বাহারাম খান। ফ্যাক্টচেকিং, গুজব ও অপপ্রচার মোকাবেলায় প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা ফ্যাক্ট এর মিডিয়া রিসার্চ বিভাগের এক্সিকিউটিভ তাহমিদ ইসলাম। পাশাপাশি সাংবাদিকদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে বিস্তারিত জানানো হয়।
এসময় কর্মশালায় উপস্থিত ছিলেন পিআইবির প্রশিক্ষণ সমন্বয়ক ও গবেষক ছিদ্দিক ফারুক এবং সহ-সম্পাদক আলী মুর্তোজা প্রমুখ।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ