ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ ও সমাবেশ


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ২০-১-২০২৬ রাত ১১:২১
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং দ্রুত নির্বাচন বাস্তবায়নের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে নগরীর সালাউদ্দিন মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কান্দিরপাড় লিবার্টি মোড় প্রদক্ষিণ করে পূবালী চত্বরে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
সমাবেশটি কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি নাজমুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর ছাত্রশিবিরের সভাপতি হাছান আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সভাপতি মোজাম্মেল হোসেন আবির।
 
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শাকসু নির্বাচন স্থগিত থাকায় সাধারণ শিক্ষার্থীরা তাদের ন্যায্য ও গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। একটি কার্যকর ও গণতান্ত্রিক শিক্ষাঙ্গন গড়ে তুলতে নির্বাচিত ছাত্র সংসদের কোনো বিকল্প নেই।
তারা অবিলম্বে শাকসু নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা ও তা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের অধিকার আদায়ে শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে। 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ